সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবলমাঠে স্মরণীয় জয় সান মারিনোর। সেদিনই নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৯০০ নম্বর গোলটি করলেন সিআর সেভেন। কোথায় যেন মিলে গেলেন রোনাল্ডো ও সান মারিনো।
উয়েফা নেশনস লিগে লিখটেনস্টানকে ১-০ গোলে হারায় সান মারিনো। ২০ বছর পরে তারা কোনও ম্যাচ জিতল। এই ম্যাচের আগে ২০০৪-এর ২৮ এপ্রিল লিখটেনস্টাইনকেই হারিয়েছিল সান মারিনো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল দেশটি।
২০ বছর আগে অ্যান্ডি সেলভার গোলে জিতেছিল সান মারিনো। তাঁর মোট গোলসংখ্যা ৮। দেশের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
সান মারিনোর বর্তমান ফিফা র্যাঙ্কিং ২১০। সবচেয়ে বেশি ১৪০ ম্যাচ জয়হীন থাকার পরে জিতেছে তারা। খেলার ৫৩ মিনিটে সান মারিনোর হয়ে গোলটি করেন নিকো সেনসোলি।
২০ বছর আগে যখন সান মারিনো জিতেছিল, তখন জন্মই হয়নি সেনসোলির। একটা জয়ের জন্য সান মারিনোর ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হয় দুদশক। লিখটেনস্টাইনের বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়ামে হাজির ছিলেন ৯১৪ জন। ম্যাচে ফেভারিট ছিল লিখটেনস্টাইনই। শেষমেশ ৯১৪ জন দর্শক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন।
দুদশক আগে সান মারিনো যখন লিখটেনস্টাইনকে হারায়, তখন পর্তুগাল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ছিল ৯টি। সান মারিনোর ঐতিহাসিক জয়ের রাতে রোনাল্ডোও গোল করলেন। পর্তুগিজ মহানায়কের নামের পাশে এখন ৯০০ গোল।
সর্বশেষ খবর
-
শাপে বর! ভিসা বাতিল হওয়ায় নেপাল বিপর্যয় থেকে প্রাণে বাঁচলেন বাঙালি প্রৌঢ়া
-
ঘরে উদ্ধার বাবা-মা-নাবালিকা মেয়ের দেহ! দেওয়ালের সুইসাইড নোটে লেখা, ‘দায়ী রবীন্দ্রনাথ’, আটক ৪
-
অবৈধ সম্পর্ক, তরুণীকে খুনের হুমকি! খান স্যরের বিরুদ্ধে এফআইআর পাটনায়
-
আগের রাতের এই ৬ খাবার পরদিন গরম করে খান? পেটের সর্বনাশ হল বলে!
-
খাবার টেবিলে সঙ্গীর অভাব? একসঙ্গে খাওয়াতেও লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি, একায় বিপদ কোথায়?