Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬

জেতার নেশায় বুঁদ ইস্টবেঙ্গল, শেষ আটে যাওয়াই পাখির চোখ সুভাষ-খালিদের

ইস্টবেঙ্গল চাইছে যেভাবেই হোক আজ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৩:৪০

options
link
জেতার নেশায় বুঁদ ইস্টবেঙ্গল, শেষ আটে যাওয়াই পাখির চোখ সুভাষ-খালিদের zoom

স্টাফ রিপোর্টার: জেতার নেশায় বুঁদ হয়ে আছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার যেভাবে হোক ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়াই এখন পাখির চোখ করে ফেলেছেন সুভাষ-খালিদ জুটি। মুম্বই সিটি এফসি আহামরি দল নয়। এবারের আইএসএল লিগ টেবিলে সাত নম্বর স্থান পেয়েছিল। তেমন সুবিধে করতে পারেনি। সেই সঙ্গে দলের অধিকাংশ বিদেশি পাড়ি দিয়েছেন বাড়ি। মাত্র দু’জন বিদেশি এখন তাদের সম্বল। সেই জায়গায় মুম্বই দলকে ভরসা জোগাচ্ছে স্বদেশিরা। আবার যে স্বদেশিদের মধ্যে বেশ কয়েকজন বাংলায় খেলে গিয়েছেন। তাই মুম্বই সিটি এফসিকে নিয়ে বিশেষ ভাববার কিছু নেই। তাই ইস্টবেঙ্গল চাইছে যেভাবেই হোক আজ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে।

[গোয়ার কাছে লজ্জার হার, সুপার কাপ থেকে বিদায় এটিকে’র]

টিডি সুভাষ ভৌমিক ভুবনেশ্বর থেকে ফোনে বলছিলেন, “ছেলেরা চার্জড হয়ে আছে। কিছু করে দেখাতে তারা মরিয়া। তাই আশা করছি, মুম্বই সিটিকে জিততে গেলে অনেক ঘাম ঝরাতে হবে। ছেলেরা জেতার মনোবল নিয়ে কাল খেলতে নামবে।” কোচ খালিদ জামিলের কথাতেও সেই এক সুর। খালিদ বলেই ফেললেন, “আমরা স্বাভাবিক খেলাই খেলব। তবে মুম্বইকে হারাতে গেলে আমাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ছেলেরা সেটা বুঝতে পারছে। আশাকরি কাল আমরা জিতেই মাঠ ছাড়তে পারব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[কমনওয়েলথে রেকর্ড ভারোত্তোলক মীরাবাই চানুর, ভারতের ঝুলিতে প্রথম সোনা]

ইস্টবেঙ্গল ছ’জন বিদেশিকে ম্যাচে ব্যবহার করতে চায়। সুভাষ বা খালিদ চাইছেন, যেহেতু মুম্বই দলে বিদেশি মাত্র দু’জন, তাই শারীরিক অ্যাডভান্টেজ কাজে লাগাতে। অবিনাশ রুইদাস, অরিন্দম ভট্টাচার্যদের রুখতে বিদেশিরা যথেষ্ট বলে মনে করছে ম্যানেজমেন্ট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.