সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাপকিনে সই করে বার্সায় মেসি (Lionel Messi) যুগ শুরু হয়েছিল। সেই ন্যাপকিন এবার নিলামে উঠবে। মার্চে নিলাম হবে। ন্যাপকিনের দাম ধার্য করা হয়েছে ৩ লক্ষ পাউন্ড। ব্রিটেনের অকশন হাউজ বোনহ্যামস এই কথা ঘোষণা করেছে।
২০০০ সালের ডিসেম্বরে মেসিকে সই করানো হয়েছিল ন্যাপকিনে। বার্সার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাস মেসির বাবা হর্হে মেসি এবং এজেন্ট হোরাসিও গাগিওলির উপস্থিতিতে খুদে আর্জেন্টাইনকে সই করান। ২০০০ সালের ১৪ ডিসেম্বর বার্সেলোনার একটি টেনিস ক্লাবে ন্যাপকিনে সই করেছিলেন মেসি।
[আরও পড়ুন: নির্মলার বাজেট বক্তৃতায় প্রজ্ঞানন্দের নাম, দেশের খেলাধুলো নিয়ে আর কী বললেন?]
কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ ন্যাপকিনে কেন সই করলেন মেসি? কারণ সেই সময়ে ন্যাপকিন ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প ছিল না। বাবা হর্হেকে সন্তুষ্ট করার জন্যই সেই সময়ে কিছু একটাতে সই করাতে হতো মেসিকে। ওয়েটারের কাছ থেকে ন্যাপকিন চেয়ে নিয়ে তাতেই সই করানো হয় ১৩ বছরের মেসিকে। তার পরের ঘটনা ইতিহাস। মাঝের এই ২০ বছরে মেসি জিতেছেন ১০টি লা লিগা, সাতটি কোপা দেল রে এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ। আটবার ব্যালন ডি অর জিতেছেন। ফিফার দ্য বেস্ট পুরস্কার পেয়েছেন তিনবার।
দেশের জার্সিতে বড় কোনও ট্রফি জেতেননি মেসি, এমন একটা অভিযোগ ছিল আর্জেন্টাইনের বিরুদ্ধে। ২০২১ সালে কোপা আমেরিকা জেতেন। ২০২২ সালে বিশ্বকাপ জেতেন এলএম ১০।
The napkin in which Leo Messi signed his first contract for FC Barcelona will be sold in auction.
— @mundodeportivo pic.twitter.com/4rAFPjdsiv
— Barça Universal (@BarcaUniversal) January 31, 2024
[আরও পড়ুন: প্রতীক্ষাই সার, চোটের জন্য মেসির বিরুদ্ধে নামছেন না রোনাল্ডো]
সর্বশেষ খবর
-
‘কুকুররা ঘেউঘেউ করে, বাঘেরা করে শিকার’, উদ্ধব শিবিরকে আক্রমণ একনাথের
-
২৩ জুন থেকে শ্যামাপ্রসাদ পক্ষ, ইতিহাস সামনে আসুক চান উচ্চশিক্ষামন্ত্রী
-
গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ
-
ভিনি মায়ায় সম্মোহিত হাইতি! বড় ব্যবধানে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ব্রাজিল, থাকছে চিন্তাও
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার