সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিকাগোতে ফায়ারের বিরুদ্ধে খেলতে পারেননি লিওনেল মেসি (Lionel Messi)। এই নিয়ে ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে টানা ষষ্ঠ ম্যাচ খেলতে পারলেন না আর্জান্টিনার (Argentina) মহাতারকা। চোটের জন্যই ‘এলএম টেন’ (LM 10) মাঠে নামতে পারছেন না। স্বভাবতই দর্শকরা হতাশ হয়েছেন। আর তাই দর্শকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল মেজর লিগ সকার (Major League Soccer) ও ইন্টার মিয়ামি। মেসির উপস্থিতির প্রত্যাশায় বিপুল সংখ্যক টিকিট বিক্রি করা হয়েছিল। ফায়ার সোলজার ফিল্ডে খেলার জন্য রেকর্ড ৬১,০০০ টিকেট বিক্রি করেছিল। কিন্তু চোটের জন্য মেসি সরে দাঁড়াতেই টিকিট বিক্রির টাকা ফিরিয়ে দেওয়া হল।
মেসিকে দেখার জন্যই যখন এত টিকিট বিক্রি। কিন্তু যখন জানা যায় যে মেসিই খেলবেন না শুনে ও দেখে হতাশ হন প্রত্যেকে। ইন্টার মায়ামি ম্যাচের টিকিট সংগ্রহকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেন। সম্ভাব্য সিজন-টিকিটধারীরা পরবর্তী সিজনের জন্য ২৫০ ডলারের ক্রেডিট পাওয়ার জন্য যোগ্য হবেন। এবং একটি ম্যাচ দেখার অংশগ্রহণকারীরা যদি এই ম্যাচ না দেখতেন তাহলে তারা ৫০ ডলার ক্রেডিট পেতে পারেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: আরও দু’বছরের জন্য সুনীল-সন্দেশদের হেডস্যর হিসেবেই থাকছেন ইগর স্টিমাচ]
এই নিয়ে গত ছয় ম্যাচে পঞ্চমবারের মতো অনুপস্থিতি ছিলেন আর্জন্টিনার মহাতারকা। ইন্টার মিয়ামির তরফ থেকে ৩৬ বছর বয়সি এই ফুটবলারকে চোটের তালিকায় রাখা হয়েছে।
[আরও পড়ুন: ডার্বি স্থগিত রাখল এফএসডিএল, সরে গেল ইস্টবেঙ্গল-এফসি গোয়া ম্যাচ]
সর্বশেষ খবর
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?