ডুরান্ড কাপে কি খেলতে নামবেন টাইগার শ্রফ? মহারাষ্ট্রের ক্লাব মুম্বে এফসি’র হয়ে ডুরান্ডে খেলার কথা ছিল বলিতারকার। কিন্তু শেষ মুহূর্তে পিছু হটলেন টাইগার। সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় জানিয়ে দিলেন, খেলার ইচ্ছা থাকলেও সেটা এখন আর হচ্ছে না। কারণও ব্যাখ্যা করলেন ‘বাঘি’ তারকা।
ডুরান্ডে মুম্বে এফসি রয়েছে গ্রুপ ‘ই’তে। সেই গ্রুপে আছে শিলং লাজং এফসি’ও। এই গ্রুপের সব ম্যাচ শিলংয়ে। ২০২৪ সালে পথচলা শুরু মুম্বে এফসি’র। টাইগার শুধু এই ক্লাবের অন্যতম মালিক নন, ‘সাম্মানিক’ মার্কি ফুটবলারও। এর আগে মুম্বই প্রিমিয়ার লিগে ৭ নম্বর জার্সি পরে টাইগার একটি ম্যাচও খেলেন। এখন ক্লাবটি তৃতীয় ডিভিশন আই লিগে খেলে। ডুরান্ড শুরুর সময় থেকেই জল্পনা ছিল, টাইগার হয়তো একটি ম্যাচ খেলতে পারেন।
আরও পড়ুন:
তবে ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় টাইগার বলেন, “সত্যি খুবই দুঃখজনক। শেষ মুহূর্তে অন্য কাজের চাপ চলে এল। তাই শিলংয়ে ডুরান্ড কাপের ম্যাচ খেলতে যেতে পারছি না। তবে আমি সবসময় দলকে সমর্থন করব। আমাদের দলে অনেক নতুন প্রতিভা আছে। তাঁদের সমর্থন ও সুযোগ দরকার। আমি বিশ্বাস করি, ভারতীয় ফুটবল অসাধারণ কিছু করে দেখাতে পারে।” গ্রুপে দুই ম্যাচে ১০ গোল হজম করেছে মুম্বে। তাদের শেষ ম্যাচ মঙ্গলবার নংকেশ এসএসের বিরুদ্ধে।
View this post on Instagram
এমনিতে ফুটবলের প্রতি টাইগারের ভালোবাসা প্রবল। তাঁর খেলার ভিডিও সোশাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল। এবং যথেষ্ট স্কিলও রয়েছে ‘বাঘি’ তারকার। তবে নিজেদের মধ্যে খেলা আর ডুরান্ডের মতো ঐতিহ্যশালী টুর্নামেন্টে খেলা নিশ্চয়ই এক নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত টাইগার আগেই বলেছিলেন, “আমি ফুটবলার হতে চেয়েছিলাম। ফুটবল আমার জীবনের বড় অংশ জুড়ে আছে। কিন্তু দেশের হয়ে খেলার স্বপ্ন আমার পূরণ হল না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?