Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
World Cup

২০২৮ থেকেই দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ! প্রকাশ্যে ফিফার পরিকল্পনা, চিন্তায় UEFA

ফিফার পরিকল্পনা রুখতে একাধিক যুক্তি দেখাচ্ছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:৪৬

options
link
২০২৮ থেকেই দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ! প্রকাশ্যে ফিফার পরিকল্পনা, চিন্তায় UEFA zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর চার বছর নয়! এবার থেকে দু’বছর অন্তরই ফুটবল বিশ্বকাপ (Football World Cup) উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। চলতি বছরের মে মাসে এমনটাই প্রস্তাব দিয়েছে ফিফা (FIFA)। বুধবার উয়েফা কংগ্রেসে ফিফার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই জানা গিয়েছে ২০২৮ সালের পর থেকেই প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে ফিফা। কিন্তু উয়েফার সেই প্রস্তাবে সম্মতি নেই।

UEFA outlines 'real dangers' as FIFA proposes biennial World Cup

Advertisement

প্রতি চার বছর অন্তর আয়োজিত হয় মহিলা ও পুরুষ বিশ্বকাপ। কোনও একটি দেশ এই বিরাট আয়োজনের দায়িত্ব পেয়ে থাকে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর (Gianni Infantino) প্রস্তাব এবার থেকে দু’বছর অন্তর অন্তর পুরুষ এবং মহিলাদের এই বিশ্বকাপের আয়োজন করা যেতে পারে। প্রতি দু’বছর অন্তর ছেলে এবং মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না তা নিয়ে ২০২১ সালের মে মাসে গবেষণা শুরু করে ফিফা। ফিফার তরফে সেই প্রস্তাব উয়েফার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতেই চিন্তা শুরু হয়েছে ইউরোপীয় ফুটবল মহলে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: লিগ ওয়ানের ম্যাচে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়ায় PSG কোচের উপর ‘বিরক্ত’ Lionel Messi!]

উয়েফা মনে করছে, ২০২৮ সালের মধ্যে বিশ্বকাপের সংখ্যা বাড়িয়ে দেবে ফিফা। যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের ক্লাবগুলি। আর্থিকভাবে ধাক্কা খাবে উয়েফাও। কারণ, ফিফার ভাবনা কার্যকরী করতে গেলে আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারই বদলে ফেলতে হবে। অন্যান্য টুর্নামেন্টগুলির আয়োজন এক্ষেত্রে কীভাবে হবে, তা-ও বড় প্রশ্ন। তাছাড়া এমনটা হলে বিশ্বকাপ কোয়ালিফায়িং রাউন্ডের জন্যও সময় অনেকটাই কমে যাবে।

[আরও পড়ুন: সাফের ফাইনালে ভারত উঠতে না পারলে চাকরি যাবে কোচ স্টিমাচের!]

সেকারণেই ফিফার প্রস্তাবে রাজি নয় ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা। তাঁরা বলছে, চার বছর ধরে বিশ্বকাপের জন্য অপেক্ষা যে আকর্ষণ তৈরি করে, দু’বছর পরপর বিশ্বকাপ হলে সেটা থাকবে না। এর ফলে ফুটবলারদের বিশ্রামের সুযোগ কমে যাবে। ছেলেদের বিশ্বকাপের আড়ালে মেয়েদের বিশ্বকাপের জনপ্রিয়তা কমে যেতে পারে, সেই আশঙ্কাও প্রকাশ করেছে উয়েফা। সব মিলিয়ে UEFA চাইছে যেনতেন প্রকারে ফিফার এই পরিকল্পনা আটকে দিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.