সোমবার কলকাতা লিগের ডার্বি। মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে বড় ম্যাচের বল গড়ানোর আগে ময়দানে শোকের ছায়া। শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানে খেলা প্রাক্তন ফুটবলার আমজাদ আলি খানের। বয়স হয়েছিল ৪২ বছর।
পুলিশ সূত্রে খবর, প্রাক্তন ওই ফুটবলার নিজেই গাড়ি চালিয়ে হাওড়া-আমতা রোড ধরে হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। আমজাদের বাড়ি কলকাতার তপসিয়ায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে গিয়ে ধাক্কা মারেন। গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। তাঁকে গুরুতর আহত অবস্থায় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ছোট থেকেই বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন আমজাদ। টাটা ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পরই ভাগ্যের চাকা ঘোরে। ২০০২ সালে ইস্টবেঙ্গলে সুযোগ পান। পরের বছরেই মোহনবাগানে অল্প সময়ের জন্য যোগ দেন। ২০০৪-২০০৭ সাল পর্যন্ত মহামেডান স্পোর্টিংয়ের হয়ে নিয়মিত খেলেন তিনি। তবে চোট পাওয়ায় ফুটবল থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। যে বয়সে কলকাতা ময়দানে দাপিয়ে খেলার কথা ছিল, সেই বয়সেই চোট পেয়ে বুটজোড়া তুলে রাখতে হয়েছিল তাঁকে।
খেলা ছাড়লেও ফুটবল থেকে দূরে সরে থাকতে পারেননি তিনি। নানান ভাবে ফুটবলের সঙ্গে যুক্ত থাকতেন তিনি। এমন একজন ফুটবলারের অকালপ্রয়াণে শোকস্তব্ধ ময়দান। অনেকেই বলছে, চোট না পেলে ফুটবলার হিসাবে অনেক উঁচুতে উঠতে পারতেন আমজাদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের
-
ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তানও, সমর্থন চিনের! কী পদক্ষেপ নয়াদিল্লির?
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর মোড়! লোকেশনের তথ্য দিতেন কলকাতার ট্রাফিক সার্জেন্ট
-
উদয়পুর-তালসারির বনাঞ্চলে ওরাংওটাং উদ্ধারে দিঘা যোগ, হোটেল থেকে আটক ৩