সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলেছিলেন, বিশ্বকাপ জেতার থেকেও কঠিন আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। যুক্তি দিয়ে সৌরভ বলেছিলেন, আইপিএল-এর প্লে অফে পৌঁছতে হলে ১৪টি ম্যাচ দরকার। চ্যাম্পিয়ন হতে গেলে ১৭টি ম্যাচ খেলা দরকার। সেখানে বিশ্বকাপের সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করতে হলে ৪-৫টি ম্যাচ দরকার। সৌরভের এহেন যুক্তি মেনে নিতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট (Salman Butt)।
সৌরভের বক্তব্যকে সমর্থন না করে প্রাক্তন পাক অধিনায়ক বলছেন, ”একজন বিশ্বখ্যাত প্লেয়ার এবং অধিনায়ক এমন কথা বলছে দেখে অবাকই হলাম। এটা প্রত্যাশিত ছিল না। লিগ ক্রিকেটের সঙ্গে টেস্ট বা আন্তর্জাতিক মানের ক্রিকেটের কি তুলনা করা যায়? ক্রিকেটের চূড়ান্ত ফরম্যাটের সঙ্গে ক্ষুদ্র একটি ফরম্যাটের তুলনা করা মোটেও যুক্তিসঙ্গত নয়। কনিষ্ঠ ফরম্যাটে মাত্র চারজন বিদেশি ক্রিকেটার থাকে। কোনও তুলনাই হয় না দুই ফরম্যাটের মধ্যে।”
[আরও পড়ুন: ফের চমক মোহনবাগানের, টিডি হিসেবে আসছেন হাবাস]
বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে রোহিত শর্মাকে অধিনায়ক করা ছাড়া দ্বিতীয় কোনও উপায় খোলা ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের কাছে। রোহিতের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়ার পরে সৌরভ আশাপ্রকাশ করেছিলেন, আইসিসি ট্রফি খরা কাটাতে পারেন রোহিত।
সৌরভ বলেন, ”বিরাট নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে রোহিতই ছিল সেরা পছন্দ। রোহিত পাঁচটা আইপিএল ট্রফি জিতেছে। আন্তর্জাতিক পর্যায়ে দলকে ভাল নেতৃত্বও দিয়েছিল। ভারত এশিয়া কাপ জিতেছিল রোহিতের নেতৃত্বে।”
[আরও পড়ুন: ‘অস্ট্রেলিয়া সিরিজই আমার শেষ’, স্ত্রীকে বলেছিলেন অশ্বিন]
সর্বশেষ খবর
-
প্রেমের প্রস্তাবে ‘না’, চলন্ত বাসে কিশোরীর গলা কেটে খুন, কাটোয়ায় যুবকের যাবজ্জীবন
-
দাবি-দাওয়ার ভিড়ে লক্ষ্যহীন ‘ইন্ডিয়া ২.০’, নাগপাশে বন্দি বিরোধী জোটের পরিত্রাণ কোন পথে?
-
বসতেন জেলফেরত পার্থ! ‘কুনজর’ এড়াতে নবান্নের ঘরে পুজো করালেন প্রতিমন্ত্রী বিশাল লামা
-
সহজ ভাষায় আয়কর শিক্ষা, মুগবেড়িয়ায় কো-অপারেটিভ ব্যাঙ্কে বিশেষ কর্মশালা আয়কর দফতরের
-
২০০ কোটির প্রকল্প এবার বাংলায়? দায়িত্ব নিয়েই সাই কর্তাদের সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ