সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল নাসের-এর কোচ ছিলেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে আসার কয়েকদিন পরে চাকরি গিয়েছিল ফরাসি কোচের। তিনি রুডি গার্সিয়া (Rudi Garcia)।
সৌদি মুলুক থেকে তাঁর নতুন ঠিকানা এবার ইটালির ক্লাব নাপোলি। যে ক্লাবে একসময়ে খেলতেন দিয়েগো মারাদোনা। ৩৩ বছর বাদে সিরি আ চ্যাম্পিয়ন হয় নাপোলি। নেপলসের বিখ্যাত ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য কারিগর লুসিয়ানো স্পালেত্তি। এক বছরের জন্য ছুটি নিয়েছেন তিনি। স্পালেত্তির জায়গায় রুডি গার্সিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে নাপোলির রিমোট কন্ট্রোল।
[আরও পড়ুন: ‘বিশ্বখ্যাত অধিনায়কের কাছ থেকে এটা আশা করিনি’, সৌরভকে আক্রমণ প্রাক্তন পাক অধিনায়কের]
মারাদোনার স্মৃতি জড়িত নাপোলির কোচ হওয়ার দৌড়ে ছিলেন লুইস এনরিকে, জুলিয়ান নাগেলসম্যান-সহ আরও অনেকে। কিন্তু শেষ পর্যন্ত কোচ করা হয় রুডি গার্সিয়াকেই। বিশ্বের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার। রোমা, মার্সেই, লিয়ঁ, লিল-এ কোচিং করিয়েছেন তিনি। নাপোলির প্রেসিডেন্ট অউরেলিও দে লরেন্তিস রুডি গার্সিয়াকে কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে সিলমোহর দিয়েছেন। অউরেলিও বলেছেন, ”আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি রুডি গার্সিয়া আমাদের নতুন কোচ। গত ১০ দিন ধরে ওঁর সঙ্গে আলাপ আলোচনা চলছে। ওকে উষ্ণ অভ্যর্থনা জানাই। বেস্ট অফ লাক নাপোলি।”
নাপোলির সঙ্গে গার্সিয়ার চুক্তি কতদিনের, তা পরিষ্কার করে বলা নেই। উল্লেখ্য, রোনাল্ডোর সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের জন্য আল নাসের ক্লাব ছাড়তে হয়েছিল গার্সিয়াকে।
[আরও পড়ুন: ফের চমক মোহনবাগানের, টিডি হিসেবে আসছেন হাবাস]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি