সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিয়া জুড়ে এখন ওলিম্পিকের আমেজ৷ গোটা বিশ্বের মনযোগ যেন মিশেছে রিওর মোহনায়৷ ২০৭ টি দেশের প্রায় সাড়ে দশ হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ৷ আপনিও বা পিছিয়ে থাকবেন কেন! এই অনন্য ওলিম্পিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ কিন্তু করে দিয়েছে গুগল৷ বাড়ি বসেই এবার সাঁতার, হকি, টেনিসের মতো বিভাগগুলিতে অনায়াসেই অংশ নিতে পারবেন আপনিও! কীভাবে? ওলিম্পিক উপলক্ষ্যে গুগল ডুডলে চালু হয়েছে নয়া গেম৷ সংস্থা যার নাম দিয়েছে ‘ডুডল ফ্রুট গেম’৷
শুক্রবার অর্থাৎ ওলিম্পিক উদ্বোধনের দিনই google.com লিখলেই গুগল ডুডলে ভেসে উঠছে এই মজার খেলা৷ যেখানে স্ট্রবেরি, আনারস, কমলা লেবু প্রভৃতি ফল বিভিন্ন ধরনের খেলায় অংশ নিচ্ছে৷ ওলিম্পিকের ইভেন্টগুলিতে ফল হিসেবেই অংশ নিতে হবে আপনাকে৷ ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোন ইউজারদের কাছে গেমটি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে৷ এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, গেমটিতে এক এক দিন, এক একটি ইভেন্ট খেলা যাবে৷ রবিবার তৃতীয় দিনে পা রেখেছে এই ওলিম্পিক স্পেশাল গেম৷ দ্বিতীয় দিন টেনিস খেলতে ব্যস্ত ছিলেন আনারস৷ আজকের ডুডল আবার হার্ডল জাম্প স্পেশাল৷
আগামিকাল থাকবে কোন খেলা? কতদিন পর্যন্তই বা ডুডলে ফ্রুট গেমের দেখা মিলবে? তা জানতে হলে নিয়মিত চোখ রাখুন আপনার ডেস্কটপ বা স্মার্টফোনে৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন