সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরির ঝলক দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা৷ সেই কীর্তির মালিক ছিলেন ভারতীয় মিডল-অর্ডার ব্যাটসম্যান করুণ নায়ার৷ এ মাসে ফের একটি দুর্দান্ত ইনিংসের সাক্ষী থাকল দর্শক৷ রনজির বাইশ গজে ত্রিশতরান করে ইতিহাস গড়লেন গুজরাটের ব্যাটসম্যান সমিত গোহেল৷
এদিন জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রনজির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে ৩৫৯ রানে অপরাজিত থাকলেন সমিত৷ প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন কোনও ওপেনিং ব্যাটসম্যান৷ এর আগে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে আরও তিন ব্যাটসম্যান ৩০০-র গণ্ডি পেরিয়েছেন৷ কিন্তু ওপেনার হিসেবে সমিতই প্রথম এই রেকর্ড গড়লেন৷ পাশাপাশি প্রিয়ঙ্ক পাঞ্চোলের পর গুজরাটের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই বিরাট রান ঝুলিতে ভরলেন তিনি৷ তাঁর চোখ ধাঁধানো ইনিংস সাজানো ছিল ৪৫টি চার এবং একটি ছয় দিয়ে৷
তাঁর এই রেকর্ড ক্রিকেটভক্তদের মনে করিয়ে দিল ১১৭ বছর আগের ইতিহাস৷ সেবার সমারসেটের বিরুদ্ধে ওভালে সারের হয়ে ৩৫৭ রানে অপরাজিত ছিলেন ববি আবেল৷ সমিতের লম্বা রানের ইনিংসে ভর করে শেষ আটের শেষ দিন ৭০০-র গণ্ডি টপকে গেল গুজরাট৷
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক