সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারওর ক্ষতি করতে এখন অন্যতম হাতিয়ার হল ‘হ্যাকিং’। গোটা বিশ্বই হ্যাকারদের দৌরাত্ম্যে অতিষ্ট। এবার সেই হ্যাকারদের কবলে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবি-র অফিশিয়াল ওয়েবসাইট। গত ১০ জুন ঘটনাটি ঘটেছে। তারপর থেকেই বন্ধ সিএবি-র ওয়েবসাইটটি। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই দেখাচ্ছে, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’ ইতিমধ্যে সিএবি-র পক্ষ থেকে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইট ঠিক হয়ে যাওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত খোলা যাচ্ছে না সেটি।
[পাত্রের এই বদভ্যাসের কারণে বিয়েই ভেঙে দিলেন কনে]
এই প্রসঙ্গে সিএবি-র তরফ থেকে জানানো হয়েছে, ‘গত ১০ জুন লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছে। এর পাশাপাশি নিরাপত্তা বাড়ানোরও আশ্বাস দিয়েছে।’ সিএবি-র যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘আমাদের জানানো হয়েছে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ওয়েবসাইটটি ঠিক হয়ে যাবে। আশা করি, সবকিছু আগের মত ঠিক হয়ে যাবে।’
[মিউনিখের সাবওয়ে স্টেশনে চলল গুলি, গুরুতর আহত মহিলা পুলিশকর্মী]
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দেওয়ার জন্য বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন সিএবি প্রেসিডেন্ট ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি।
[অফিসে দেরি করে আসায় মহিলাকে লাথি পুরুষ সহকর্মীর, দেখুন ভিডিও]
দেখে নিন ক্লিক করলে কী দেখাচ্ছে সিএবি-র ওয়েবসাইটে-

সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার