সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের আসরে দেশকে সম্মানিত করেছে ঘরের মেয়ে৷ তাঁর বরণে তাই কোনও কার্পণ্য রাখল না হায়দরাবাদ৷ রূপোজয়ী অ্যাথলিট পি ভি সিন্ধুকে হুড খোলা বাসে ঘুরিয়ে দেওয়া হল স্বাগত-সম্মান৷
সোমবার সকালেই হায়দরাবাদ বিমানবন্দরে নামেন তিনি৷ সঙ্গে ছিলেন কোচ গোপীচাঁদ৷ তাঁদের স্বাগত জানাতে ভিড় করেছিলেন অনুরাগীরা৷ সেই সঙ্গে ছিলেন প্রশাসনের কর্তাব্যক্তিরাও৷ দেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসাবে রুপো জয়ের পর ‘সিন্ধু’ সভ্যতার অধিকার নিয়ে এমনিতেই তেলেঙ্গানা ও অন্ধ্রের মধ্যে প্রতিযোগিতা তুঙ্গে৷ আর তাই সিন্ধুকে সম্মান জানাতে আয়োজনের কোনও কসুর করেনি তেলেঙ্গানা প্রশাসন৷ অবশ্য উল্লেখযোগ্যভাবে সিন্ধুকে স্বাগত জানাতে হাজির ছিলেন অন্ধ্র প্রশাসনের কর্তাব্যক্তিরাও৷
এদিন বিমানবন্দর থেকে ‘বেস্ট’ বাস সার্ভিসের ‘নীলাম্বরি’ ওপেন এয়ার ডাবল ডেকার বাসে চড়িয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের এক স্টেডিয়ামে৷ মালা, বাদ্যিবাজনা সহযোগে রীতিমতো শোভাযাত্রা করে সিন্ধুকে বরণ করে নেয় তাঁর শহর৷ যে দেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা তুঙ্গে সেখানে সিন্ধুকে নিয়ে এই আবেগ রীতিমতো চমকে দিয়েছে দেশবাসীকে৷ স্টেডিয়ামের সামনেও কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ৷ সেখানে সিন্ধু ও তাঁর কোচকে সংবর্ধনা জানানোরও আয়োজন করে তেলেঙ্গানা সরকার৷
WATCH: Rio silver-medalist PV Sindhu on her way to Gachibowli stadium (Hyderabad) for the felicitation ceremony.https://t.co/4UEMk4vEUU
— ANI (@ANI_news) August 22, 2016
সর্বশেষ খবর
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪
-
আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার শব্দ, নিষেধাজ্ঞা ‘রিইউজেবল’ জলের বোতলেও
-
বাড়িতে অন্ত্যেষ্টির তোড়জোড়, ৫ দিন পর এভারেস্টের ‘ডেথ জোন’ থেকে সশরীরে ফিরলেন শেরপা