Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

শ্রীসন্থের উপর থেকে নির্বাসন তুলে নিতে বোর্ডকে নির্দেশ আদালতের

সোমবার কেরল হাই কোর্ট এই রায় দিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১০:১১

options
link
শ্রীসন্থের উপর থেকে নির্বাসন তুলে নিতে বোর্ডকে নির্দেশ আদালতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। শেষবার ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটায় নাম জড়ানোর পরই সব ধরনের ক্রিকেট থেকে শান্তাকুমারণ শ্রীসন্থকে নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলতি বছরের মার্চ মাসে কেরল হাই কোর্টে মামলা করেছিলেন শ্রীসন্থ। সোমবার সেই মামলার রায়দান ছিল। আর আদালতের রায় গেল শ্রীসন্থের পক্ষেই। তাঁর উপর থেকে আজীবন নির্বাসনের শাস্তি তুলে নেওয়ার জন্য বোর্ডকে নির্দেশ দিল কেরল হাই কোর্ট।

[ফেসবুকে ছাত্রীর ভুয়ো প্রোফাইল বানিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের ভূমিকায় ক্ষোভ]

এর আগে ২০১৩ সালে শ্রীসন্থ ও রাজস্থান রয়্যালসের অপর দুই খেলোয়াড় অজিত চান্ডিলা এবং অঙ্কিত চৌহানকে স্পট-ফিক্সিংয়ের জন্য আজীবন নির্বাসিত করেছিল বিসিসিআই। কিন্তু দিল্লির ফৌজদারি আদালত ২০১৫ সালে শ্রীসন্থকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিলেও বোর্ড তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলেনি। এরপরই চলতি বছরের মার্চে কেরল হাই কোর্টে মামলা করেন শ্রীসন্থ। দাবি করেন, দিল্লি আদালত তাঁর উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিলেও বোর্ড তাঁর উপর থেকে নির্বাসন তুলে নিচ্ছে না। এতে তাঁর সাংবিধানিক অধিকার খর্ব করছে বোর্ড। এমনটাই অভিযোগ তোলেন শ্রীসন্থ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পুলওয়ামায় নিকেশ ১ জঙ্গি, লুকিয়ে আরও ২]

২০১৩ সালের মে মাসে দিল্লি পুলিশ আইপিএলে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে শ্রীসন্থকে গ্রেপ্তার করেছিল। এরপরই জুন মাসে বোর্ডের বিশেষ তদন্তকারী দল শ্রীসন্থের বিরুদ্ধে রিপোর্ট জমা দেয়। শ্রীসন্থের বক্তব্যও শোনা হয়নি। এমনকী চিঠি দিয়ে নিজের বক্তব্য জানালেও সেটা গ্রাহ্য করেনি বোর্ড। প্রথমে শো-কজের নোটিশ দেওয়া হয় তাঁকে। তারপরেই আজীবনের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় তাঁকে। ২০১৫ সালে দিল্লির ওই আদালত শ্রীসন্থকে সবধরনের অভিযোগ থেকে মুক্তি দিলেও বিসিসিআই জানিয়ে দেয়, তাঁরা এই ক্রিকেটারের উপর থেকে কোনওমতেই নির্বাসন তুলবে না। পরে কেরল হাই কোর্টে শ্রীসন্থের মামলার শুনানিতেও বোর্ডের তরফ থেকে পিটিশন জমা গিয়ে একই কথা জানিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, আদালত এই পেসারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিলেও নির্বাসন তুলে নেওয়ার মতো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, তাই কোনও ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না শ্রীসন্থ। যদিও সোমবার কেরল হাই কোর্টের এই রায়ের পর এবার সবার নজর থাকবে বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।

[সিরিজ জিতে স্টিভ ওয়ার রেকর্ড ভাঙলেন বিরাট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.