সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৫ বছরের শাপমুক্তি৷ ১২৫ কোটি ভারতবাসীর প্রার্থনা অবশেষে কাজে এল৷ রিও অলিম্পিকে সর্দার সিংরা যা করতে পারেননি, হকি বিশ্বকাপে সেটাই করে দেখাল ভারতীয় জুনিয়র দল৷ বেলজিয়ামকে ২-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন মনদীপ সিংরা৷
প্রথমবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নেমেছিলেন বেলজিয়ামের জুনিয়ররা৷ এদিকে, তৃতীয়বার ফাইনালে পৌঁছে দ্বিতীয়বার বিশ্বসেরার খেতাব জিততে মরিয়া ছিলেন যুব মেন ইন ব্লু৷ এদিন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে বিশ্বজয়ের স্বপ্নপূরণে নেমেছিল যুব ভারত৷ হাজার হাজার দর্শককে হতাশ হতে হয়নি৷ গুরজন্ত সিংয়ের দুরন্ত রিভার্স শটে শুরুতেই এগিয়ে যায় হোম ফেভরিটরা৷ কিছুক্ষণ পর বেলজিয়ামের রক্ষণ দূর্গ আবার ভাঙতে সফল হন ভারতীয় জুনিয়ররা৷ সিমরণজিতের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে জুনিয়র টিম ইন্ডিয়া৷ খেলার শেষে পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে বেলজিয়াম একটি গোল শোধ করলেও ভারতকে দ্বিতীয়বার ট্রফি জয় থেকে আটকানো গেল না৷
গোটা টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতে সেরার শিরোপা মাথায় তুলল যুব ভারত৷ সোশ্যাল মিডিয়ায় ভারতীয় জুনিয়র দলকে বিশ্বজয়ের শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’