Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬

হকি ওয়ার্ল্ড লিগের শুরুতেই অস্ট্রেলিয়ার কাছে আটকে গেল ভারত

কোচের মান রক্ষা করলেন হরমনপ্রীতরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৭, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৭, ১৫:৩৪

options
link
হকি ওয়ার্ল্ড লিগের শুরুতেই অস্ট্রেলিয়ার কাছে আটকে গেল ভারত zoom
Advertisement

ভারত: ১ (মনদীপ) অস্ট্রেলিয়া: ১ (জেরেমি)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতই ঘরের মাঠ হোক আর নিজেদের সমর্থক থাকুক, বিশ্বের দু’নম্বর দলের সঙ্গে লড়াই করাটা সব পরিস্থিতিতেই বেশ কঠিন। আর সেই লড়াইয়ের শুরুতেই এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে সমতায় ফিরে ভারতের জয়ে বাধা হয়েই দাঁড়িয়ে রইল অস্ট্রেলিয়া।

Advertisement

[সোনি-আমনার স্কিলই গড়বে ডার্বির ভাগ্য! কী বলছেন প্রাক্তনরা?]

শুক্রবার থেকে ভুবনেশ্বরে শুরু হল হকি ওয়ার্ল্ড লিগ ফাইনাল। ঘরের মাঠে নতুন কোচের স্ট্র্যাটেজিতে ভারতীয় হকি দলের চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হওয়া। ২০১৫ সালে এই টুর্নামেন্টে ভারতের ঝুলিতে এসেছিল ব্রোঞ্জ পদক। সেই পদকের রং সোনালি করতে মরিয়া দল। সেই সঙ্গে এই টুর্নামেন্টের লক্ষ্য আগামী বছর পরপর বড় টুর্নামেন্টের আগে দলের শক্তি পরীক্ষা করে নেওয়া। কোচের দায়িত্ব নেওয়া সুর্ড মারিনে ১০ বছর পর এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। তাই তাঁর উপর প্রত্যাশার চাপও বেড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে এদিন কোচের মান রক্ষা করলেন হরমনপ্রীতরা। ২০ মিনিটে মনদীপ সিংয়ের গোলেই এগিয়ে যায় মেন ইন ব্লু। তবে ভারতীয় রক্ষণ সে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মিনিট খানেকের মধ্যেই জেরেমি হেওয়ার্ডের গোলে সমতায় ফেরে অজিবাহিনী। এরপর প্রতিপক্ষের ব্যবধান বাড়ানোর সুযোগ প্রতিহত করে পয়েন্ট রক্ষা করেন আকাশ চিকতে। আরও একটি নিশ্চিত গোল আটকে দিতে সফল ভারতীয় গোলকিপার সুরাজ কারকেরা।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি, আজলান শাহ এবং কমনওয়েলথ গেমসে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে মুখ থুবড়ে পড়েছিলেন সর্দার সিংরা। সেই জায়গায় দাঁড়িয়ে মারিনের ছেলেরা এদিন ভালই লড়াই দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এদিন দর্শকরা ভারতের জয় দেখতে না পেলেও আক্রমণ ও প্রতি-আক্রমণের জমজমাট একটি খেলা উপভোগ করলেন। এশিয়া কাপের পর তাঁর কোচিংয়ে বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে ছেলেরা কেমন পারফরম্যান্স করে, এখন সেদিকেই তাকিয়ে হকিপ্রেমীরা।

[অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে কী পেপটক দিয়েছিলেন বিরাট?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.