সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে বিরাট কোহলি (Virat Kohli) ছ’টা সেঞ্চুরি করার পরে ক্রিস গেইল (Chris Gayle) বলেছিলেন, বিরাট, বহুদিন ধরে একলা আছি। এবার তুমি এলে। তোমার সঙ্গে কথা হবে।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে গেইলকে টপকানোর পরে সেই ক্যারিবিয়ান দৈত্যই কোহলিকে একপ্রকার হুমকি দিয়েছেন। জানিয়েছেন, তিনি অবসর ভেঙে ফিরে এসে ব্যাট ধরবেন।
[আরও পড়ুন: রিঙ্কু থেকে সূর্য, আইপিএলের গ্রুপ পর্বে নজর কাড়লেন কারা? দেখে নিন সেরা একাদশ]
ক্রিকেট মাঠে এমন হুমকির কথা অতীতেও শোনা গিয়েছে। বল হাতে গ্লেন ম্যাকগ্রার দাপট দেখার পরে একসময়ে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে বলতে শোনা গিয়েছিল, ”উইকেট নেওয়ার পরে ম্যাকগ্রার উদযাপন দেখে আমারও ব্যাট হাতে নেমে পড়তে ইচ্ছা করে।”
রিচার্ডসের অনুজ ক্রিস গেইল জিওসিনেমায় কোহলিকে সতর্ক করে দিয়ে বলেছেন, ”অবসর ভেঙে আমি আবার ফিরব। বিরাট তোমাকে আগামী বছর দেখে নেব।”
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন কোহলি। সেই ইনিংস দেখার পরে গেইল বলেন, ”বিরাট কোহলিকে নিয়ে কোনও সময়তেই সন্দেহ ছিল না। খুবই ভাল ইনিংস। লড়াইটা ছিল কোহলির সঙ্গে গুজরাট টাইটান্সের।”
কোহলির বিরাট ইনিংসের পরেও ম্যাচটা হারতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। কারণ গুজরাট টাইটান্সের ছিল একটা শুভমন গিল। তিনিও সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ নিয়ে চলে যান গুজরাটের সাজঘরে। আর সেঞ্চুরি করেও ট্র্যাজিক নায়ক হয়ে থাকতে হল বিরাট কোহলিকে। ম্যাচ হেরে আইপিএল থেকেও বিদায় নিতে হল তাঁকে।
[আরও পড়ুন: ২৮ বার এভারেস্ট জয়, বিশ্বরেকর্ড ৬৩ বছরের শেরপার]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?