Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬

ডার্বির লজ্জা কাটিয়ে লাজংকে ৫ গোল ইস্টবেঙ্গলের

পাহাড়ি কাঁটা দিয়ে পাহাড়ি দলকে নির্বিষ করলেন খালিদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০১

options
link
ডার্বির লজ্জা কাটিয়ে লাজংকে ৫ গোল ইস্টবেঙ্গলের zoom
Advertisement

ইস্টবেঙ্গল : ৫ – আমনা (১৪), এডু (১৯), রালতে (৫২ ও ৬৫), কাটসুমি (৭৯)

শিলং লাজং : ১ – লালমুয়ানপুইয়া (৮৭)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগের তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের দুরন্ত প্রত্যাবর্তন। লাজংকে ৫-১ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ। জোড়া গোল রালতের।

[মধুচন্দ্রিমায় জাহির একা কেন? সানিয়ার মন্তব্যে বিতর্ক!]

প্রথম ম্যাচে দুগোলে এগিয়ে থেকেও আইজলের সঙ্গে ড্র। এরপর চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ডার্বিতে নাস্তানাবুদ হওয়া। পাহাড় প্রমাণ চাপে থাকা ইস্টবেঙ্গলের সামনে শনিবার ছিল পাহাড়ের এক দল। শিলং লাজংয়ের বিরুদ্ধে বারাসতের বৃষ্টিভেজা মাঠে প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শুরুতে বক্সের মধ্যে আমনার দারুন পাস পেলেও পায়ের জঙ্গলে হারিয়ে যান প্লাজা। ১৪ মিনিটে একক কৃতিত্বে গোল করে যান আমনা। ডিফ্লেকশনে বল গোলে ঢুকে যায়। আমনার ডানপ্রান্তিক দৌড় এবং কাটসুমির নাছোড় ফুটবলে লাজং খেলা থেকে কার্যত হারিয়ে যায়। ১৯ মিনিটে কাটসুমির কর্নার থেকে এডুর দুরন্ত হেডে লিড বাড়ায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ২-০ এগিয়ে ছিল খালিদ জামিলের দল। ওই অর্ধে লাজং এমন কিছু করতে পারেনি যাতে ইস্টবেঙ্গল ডিফেন্সের উপর চাপ বাড়ে। দ্বিতীয়ার্ধে আরও যেন চনমনে হয় ইস্টবেঙ্গল। মিডফিল্ডার রালতে চমকে দেন। আইজল এফসি থেকে আসা এই মিডফিল্ডার একক কৃতিত্ব ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। ৫২ মিনিটে বক্সের মধ্যে গোলকিপারকে কাটানোর পর রালতে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন। ৬৪ মিনিটে ফের রালতের চমক। বক্সের বাইরে থেকে তাঁর দুরন্ত শটে ইস্টবেঙ্গল চার গোলের লিড নেয়। এর কিছু পর বক্সের মধ্যে রালতেকে ফেলে দেন লাজং ডিফেন্ডাররা। কাটসুমি ৫-০ গোলে দলকে এগিয়ে দেন। শেষ দিকে লাজংয়ের লালমুয়ানপুইয়ার গোল পাহাড়ি দলটির কাছে সান্ত্বনার মতো।

কয়েক বছর আগে আই লিগে এই লাজংয়ের কাছে ৫ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। পাহাড়ি ফুটবলার রালতেকে দিয়ে এদিন পাহাড়ের ছেলেদের দৌড় থামিয়ে দেন খালিদ জামিল। রালতে হন ম্যাচের সেরা। ডার্বিতে হারের পর এদিন দলে অনেক কিছু বদল হয়। লোবোকে শুরু থেকে নামান খালিদ। দলে জায়গা পান দুই বঙ্গসন্তান অর্ণব মণ্ডল ও প্রকাশ সরকার। রক্ষণে ভরসা দেন অর্ণব। পাশাপাশি মাঝমাঠে ভাল খেলেন প্রকাশ সরকার। এই ম্যাচে খারাপ কিছু হলে খালিদ জামিলের চাকরি নিয়ে টানাটানি হত। ৫ গোলে জয়ের পর স্বস্তি পেলেন খালিদ। তবে প্লাজার এদিন একের পর গোল মিস অনেক প্রশ্ন তুলে দিল।

[রবিবার রাতেই হয়তো শহরে পা রাখবেন ফুটবলের রাজপুত্র]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.