Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

এবার ৪ দিনের টেস্ট ম্যাচের আয়োজন করতে চলেছে আইসিসি

দ্বিপাক্ষিক সিরিজকে আকর্ষণীয় করে তোলার জন্য থাকছে একাধিক চমক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ১৩:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ১৩:০৬

options
link
এবার ৪ দিনের টেস্ট ম্যাচের আয়োজন করতে চলেছে আইসিসি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজকে আকর্ষণীয় করে তোলার জন্য আইসিসি এবার ৯ দলের টেস্ট ও ১৩ দলের ওয়ানডে লিগ চালু করতে চলেছে। ২০১৯ ও ২০২০-তে এই লিগ দু’টি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। এরই সঙ্গে চারদিনের টেস্টের ট্রায়ালও হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের মধ্যে। খেলা হবে ২৬-২৯ ডিসেম্বর।অকল্যান্ডে আইসিসি-র গভর্নিং বডির বৈঠকের পর চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, “ক্রিকেটের উন্নয়নের কথা মাথায় রেখে সদস্যরা যে একমত হয়েছেন, তাতে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দ্বিপাক্ষিক সিরিজ সবসময় আকর্ষণীয়ই ছিল। কিন্তু এবার ক্রিকেট ফ্যানরা উৎসাহ নিয়ে এতে নজর রাখতে পারবেন। প্রতিটি ম্যাচই হিসাবে থাকবে। আর ওয়ানডের ক্ষেত্রে এই লিগ থেকেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে দলগুলি।”

[কলকাতা লিগ থেকে নাম তুলে নেওয়ার ভাবনা মোহনবাগানের]

নতুন লিগে ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম যে, ন’টি দল দু’বছরে ছ’টি করে সিরিজ খেলবে। এর তিনটি হবে ঘরের মাঠে। বাকি তিনটি বাইরে। প্রত্যেকটি সিরিজ কমপক্ষে দুই ও সর্বাধিক পাঁচ টেস্টের হতে হবে। ওয়ানডের ক্ষেত্রে এই লিগ থেকে সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাওয়া যাবে। ওয়ানডে লিগে প্রথমবার চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ হবে। প্রত্যেকটি সিরিজেই তিনটি করে ম্যাচ হবে বলে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে। এই প্রসঙ্গে আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন জানাচ্ছেন, সদস্যরা নতুন লিগ নিয়ে ঐকমত্যে পৌঁছনোর ফলে এবার তাঁরা সবাই মিলে প্রথম এডিশনের প্লেয়িং সিডিউল বানাতে পারবেন। এতে পয়েন্ট সিস্টেম কী হবে, সেটাও ঠিক করে ফেলা যাবে। আইসিসি এরই সঙ্গে জানিয়েছে, চারদিনের টেস্টের ট্রায়ালের প্লেয়িং কন্ডিশন অবশ্য এখনও ঠিক হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অবসরের সিদ্ধান্ত জানানোর পরই আবেগময় টুইট নেহরাকে ঘিরে]

রিচার্ডসনের আরও বক্তব্য হল, তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তুলতে চান। যাতে দর্শকরা মাঠে এসে খেলা উপভোগ করতে পারে। ট্রায়াল ম্যাচে একইভাবে টেকনোলজির ব্যবহার হবে। আর চারদিনের টেস্ট ম্যাচ হলে সেটা দলগুলিকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারে। আইসিসি বৈঠকে আরও ঠিক হয়েছে যে, ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ডিভিশন ২-এর খেলা নামিবিয়াতে ২০১৮-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর নেদারল্যান্ডসে হবে মেয়েদের টি-২০ কোয়ালিফায়ার। এছাড়া বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলি হবে জিম্বাবোয়েতে, ২০১৮-র মার্চে।

[জানেন, কেন এবার নিজের জন্মদিন পালন করলেন না অমিতাভ বচ্চন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.