সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই রেহাম খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের৷ দুই সেলেব্রিটির বিচ্ছেদের আলোচনা ফিকে হতে না হতেই নাকি ফের বিয়ে করলেন ইমরান৷ মঙ্গলবার শোনা গেল, তিনি নাকি তৃতীয়বার বিয়ে করেছেন৷ কয়েক দিন আগেই লন্ডন গিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক৷ সেখানে মানেকা পরিবারের বউমা মরিয়মের সঙ্গে নিকা করেছেন তিনি৷ যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছেন ইমরান৷
লন্ডনে মানেকা পরিবারের সঙ্গে ইমরান খানের সম্পর্কের কথা অবশ্য অনেকেই জানেন৷ এই পরিবারের বুশরা হলেন ইমরানের আধ্যাত্মিক উপদেষ্টা৷ সেই বুশরার বোনই হলও মরিয়ম৷ সূত্রের খবর, দুই সন্তানের মা মরিয়মের ডিভোর্স হয়ে গিয়েছে৷ সকলের অজান্তেই নাকি ইমরানের সঙ্গে বিয়ে হয়ে গেল তাঁর৷ তবে প্রাক্তন পাক পেসারের তৃতীয়বার বিয়ের খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র নঈমুল হক৷ তিনি টুইট করেন, “ইমরান খানের বিয়ের খবর সম্পূর্ণ ভুল৷ ছেলেদের সঙ্গে ইংল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন তিনি৷ আগামী রবিবারই পাকিস্তানে ফিরবেন৷” ইমরানও টুইট করে একই কথা লিখেছেন, “বিয়ের খবর ভিত্তিহীন৷ আমি বিয়ে করিনি৷ করলে নিজেই সবাইকে খবর দেব আর একসঙ্গে সেলিব্রেট করব৷”
এর আগে ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, “এত তাড়াতাড়ি হার মানব না৷ ইচ্ছা হলে তৃতীয় বিয়ে করতেই পারি৷ জীবনের একটা কঠিন অধ্যায় হল ডিভোর্স৷ ৬০ বছরে নতুন করে বিয়ে করা ৩০ বছরের মতো সহজ নয়৷ তবে জীবনে কী হয়, আগে থেকে কে বলতে পারে!”
১৯৯৫ সালে জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে প্রথমবার সাত পাকে বাঁধা পড়েছিলেন ইমরান৷ সেই বিয়ে টিকেছিল ন’বছর৷ তারপর বিবিসি’র সঞ্চালিকা রেহাম খানের সঙ্গে নিকা হয়৷ গত বছর জানুয়ারিতে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের৷
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির