সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দল যুবকের রাগের বলি হতে হল দিল্লির এক উঠতি ক্রিকেটারকে৷ গণপিটুনিতে প্রাণ হারালেন ২০ বছরের ওই ক্রিকেটার৷
পুলিশ সূত্রে খবর, গত ১২ জুলাই এক দল স্থানীয় যুবকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ওই ক্রিকেটার৷ তারা সেদিন তাঁকে মেরে ফেলারও হুমকি দিয়েছিল৷ ওই ক্রিকেটার অবশ্য তাতে বিশেষ কান দেননি৷ তারপর ক’টা দিন ঠিকঠাকই ছিল৷ কিন্তু দুর্ঘটনাটি ঘটল ১৭ জুলাই৷ অন্যান্য দিনের মতো সেদিনও বন্ধুদের সঙ্গে বাইশ গজে নেমেছিলেন ওই ক্রিকেটার৷ স্থানীয় একটি টুর্নামেন্টের ম্যাচ চলছিল৷ হঠাৎই সেখানে হাজির হয় সেই যুবকরা৷ ক্রিকেটারের সঙ্গে বচসার জবাব দেওয়ার লক্ষ্যেই সেখানে এসেছিল তারা৷ ঝোপের আড়ালে তাঁকে নিয়ে গিয়ে লোহার রড, হকি স্টিক ও পাথর দিয়ে মারা হয়৷ এতজনের বিরুদ্ধে একা লড়াই করে অবশেষে হার মানেন ওই তরুণ৷ অসামাজিক কাজে জড়িত ক’জন মানুষের রোষের শিকার হয়ে অল্প বয়সেই পৃথিবী ছাড়তে হল তাঁকে৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নাকি মাঝেমধ্যেই তরুণ ক্রিকেটারদের হুমকি দিয়ে বেড়ায়৷ মৃতের পরিবার তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ৷ বাকিদের খোঁজ চলছে৷ ধ্যেই তরুণ ক্রিকেটারদের হুমকি দিয়ে বেড়ায়৷ মৃতের পরিবার তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ৷ বাকিদের খোঁজ চলছে৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর