সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের সম্পর্ক। বাগদান পর্বও সারা হয়ে গিয়েছে। আগামী ২৭ নভেম্বর সাত পাঁকে বাঁধাও পড়তে চলেছেন প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাতগে। বর্তমানে তাঁদের অন্যতম হট কাপল হিসেবেই গণ্য করা হয়। কিন্তু জানেন কী, সব পছন্দ হলেও জাহির খানের একটি স্বভাব কোনওভাবেই পছন্দ নয় সাগরিকার। আর সম্প্রতি সেটা প্রকাশ্যে জানিয়েও দিয়েছেন তিনি।
[রাজ্য কেন আদালতে, মমতার আধার মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের]
কী সেই জিনিস যা পছন্দ নয় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসারের বাগদত্তার? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাগরিকা বলেন, জাহির খুবই নরম মনের মানুষ। সবার সঙ্গেই ভাল ব্যবহার করেন। কখনই রাগ করেন না। এরপরই জাহির যোগ করেন, “সত্যিই তাই। কখনই কোনও কিছুতে আমি বিরক্ত হই না। যে যেটা করছে তাঁকে সেটা করতে দিতেই আমি পছন্দ করি। এটা হয়তো ভাল দিক, কিন্তু আমার বন্ধুদের অনেক সময়ই এটা পছন্দ হয় না। এমনকী এজন্য আমার পিছনেও লাগে তাঁরা।” এরপরই উদাহরণ টেনে আনেন একদা জাতীয় দলের সতীর্থ যুবরাজ সিংয়ের। স্মৃতিচারণ করে বলেন, ‘একবার বাগদানের প্রস্তুতির সময় যুবরাজ একারণেই আমার পিছনে লেগেছিল। আমার সবসময় শান্ত থাকার জন্যই ও হয়তো এই কথা বলেছিল।’
[শহরে আন্তর্জাতিক পাপেট কার্নিভাল, পুতুলনাচের ইতিকথায় মজল খুদেরা]
এরপরই সাগরিকা জানান জাহিরের এই সবসময় শান্ত থাকা কিংবা ভাবলেশহীন থাকাটাই তাঁর একদম না-পসন্দ। বলেন, ”যে কোনও পরিস্থিতিতে শান্ত থাকাটা খুব ভাল ব্যাপার। কিন্তু সেটা সবসময় নয়। মাঝেমধ্যে আমার এটা ভাল লাগে না। শেষ পর্যন্ত জাহিরকে বলেই ফেলি, তোমার মাঝে মধ্যে পালটা জবাবও দেওয়া উচিত। সবসময় এরকম থাকা ভাল না।”
[জানেন, নিজের প্রথম জন্মদিন কীভাবে সেলিব্রেট করবে তৈমুর?]
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র