ভারত – ৩১৮ ও ১৫৯/১
নিউজিল্যান্ড- ২৬২
তৃতীয় দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০তম টেস্টের প্রথম দু’টো দিন খুব একটা ভাল যায়নি৷ প্রথম দিনই ৯টি উইকেট খুইয়েছিল টিম ইন্ডিয়া৷ আর শুক্রবার তো সারা দিন বল করেও প্যাভিলিয়নে ফেরানো গিয়েছিল মাত্র একজন কিউয়ি ব্যাটসম্যানকে৷ তার উপর বৃষ্টিতে খেলার শেষ একটা ঘণ্টা গঙ্গাবক্ষে বিসর্জন দিতে হয়েছিল৷ কিন্তু এই দু’দিনের সব ক্ষতিপূরণ তৃতীয় দিন করে দিলেন দুই ভারতীয় স্পিনার৷ রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন৷ তাঁদের স্পিনের ঝটকায় কানপুরের মাটিতে সর্বশান্ত হয়ে গেল নিউজিল্যান্ড৷
ম্যাচে ফেরার জন্য শনিবার সকালে দ্রুত ব্রেক থ্রুর দরকার ছিল৷ সেটাই করলেন অশ্বিন-জাদেজা৷ আর দিনের শেষে ক্যাপ্টেন বিরাটের মুখে হাসি ফোটালেন চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়৷
এদিন শুরুতেই ল্যাথামকে ফেরান অশ্বিন৷ তারপর ড্রেসিংরুমের পথে টেলর, উইলিয়ামসনরা৷ নিউজিল্যান্ড ১৫৪/১ থেকে হঠাৎই ১৭০/৪৷ ঠিক যেন ভারতীয় ইনিংসের অ্যাকশন রিপ্লে! তবে সেখান থেকে আবার খেলাটা খানিকটা ধরলেন রঞ্চি (৩৮) আর স্যান্টনার (৩২)৷ পঞ্চাশের কাছাকাছি পার্টনারশিপও করে ফেলেন তাঁরা৷ তবে কি ফের ঘুরে দাঁড়াতে সফল হবেন কিউয়িরা? এমন প্রশ্ন উঠতেই তাতে জল ঢেলে দিলেন জাদেজা৷ ফেরালেন রঞ্চিকে৷ স্যান্টনারকে অশ্বিন আউট করার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ইনিংস৷ জাদেজার ঝুলিতে পাঁচ ও অশ্বিন চারটি উইকেট তুলে নেন৷
৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেন রাহুলরা৷ ৩৮ রানে ফিরলেন ওপেনার রাহুল৷ তবে পূজারা (৬৪*) ও বিজয়ের (৫০*) অপরাজিত অর্ধ শতরানের দৌলতে দিনের শেষে অনেকটাই স্বস্তিতে ভারতীয় শিবির৷ সবমিলিয়ে এখন থেকেই পাঁচশোতম টেস্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর