সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে সাতটি পাক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ সার্জিক্যাল স্ট্রাইকের এমন সাফল্যের পরের দিন আরও একটা সুখবর পেল দেশবাসী৷ বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ভারতীয় জুনিয়র হকি দল৷
বৃহস্পতিবার সেমিফাইনালে হকির মাঠে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল ভারত৷ উরিতে জঙ্গি হামলার বদলা যেন খেলার মাঠেও সুদে আসলে উসুল করে নিয়েছিল ভারতীয় জুনিয়ররা৷ শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে রূদ্ধশ্বাস ম্যাচ ৫-৪ গোলে জিতে ট্রফি ঘরে তোলে ভারত৷ নির্ধারিত সময়ের মাত্র ২০ সেকেন্ড আগে গোল করে জয় নিশ্চিত করে অভিষেক৷
গ্রুপ লিগে এই বাংলাদেশের কাছেই হারতে হয়েছিল মেন ইন ব্লু’কে৷ সেমিফাইনালে চিনা তাইপেকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ৷ এদিন ভারতের সঙ্গেও জোর টক্কর দেয় তারা৷ কিন্তু মধুর প্রতিশোধ নিয়ে শেষ হাসি হাসল ভারতীয় জুনিয়ররাই৷ এই নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত৷ ঘরের মাঠেই ঘরের দলকে হারাতে পারায় উচ্ছ্বসিত ভারতীয় খেলোয়াড়রা৷
সর্বশেষ খবর
-
‘নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজে প্রথম আমার গাড়ি নিয়ে যাব’, শিক্ষা থেকে স্বাস্থ্যে কল্পতরু ‘ঘরের ছেলে’ শুভেন্দু
-
‘পথে হোক বা পেটে, তোকে মরতে দেব না’, অনির্বাণকে ভরসা জোগান দেব, ‘হিটলার’ বলে খোঁচা কাকে?
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মোদির, কথা পুতিনের সঙ্গেও, বিশকেকে আমেরিকাকে ‘তৃতীয় অক্ষে’র বার্তা দিল্লির!
-
ক্রিকেটে ভারত-পাকিস্তান একসুর! চাপের মুখে পরিকাঠামো নিয়ে সাফাই দিল এশিয়াড আয়োজকরা
-
‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথা শুনেই শুভশ্রী…