Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে হাসতে হাসতে ক্যাঙারু বধ বিরাটদের

এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান LIKE-SHARE করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ১০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৭, ১০:২৩

options
link
বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে হাসতে হাসতে ক্যাঙারু বধ বিরাটদের zoom

অস্ট্রেলিয়া- ১৮.৪ ওভারে ১১৮/৮ (ফিঞ্চ ৪২, কুলদীপ ১৬/২)

ভারত-  ৫.৩ ওভারে ৪৯/১ (বিরাট ২২, কুলটার নাইল ২০/১)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডাকওয়ার্থ-লুইস নিয়মে  ৯ উইকেটে জয়ী ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। গোটা দেশ এখন ফুটবল জ্বরে আক্রান্ত। কিন্তু এর মধ্যেই আরেকটি যুদ্ধ চলছে। ওয়ানডে সিরিজে জেতার পর এবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামলেন বিরাটরা। শনিবার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে মুখোমুখি হল দুই যুযুধান প্রতিপক্ষ। কিন্তু ৫০ ওভারের পর ২০ ওভারের খেলাতেও বজায় থাকল বিরাট-রাজ। পূর্বাভাস ছিলই। আর সেই মতোই প্রায় ১৬ ওভারের কাছাকাছি খেলা নষ্ট করলেন বরুণদেব। তবে তাতে ভারতের জয় আটকাল না। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ ওভারে ৪৮ রানের লক্ষ্যমাত্রা হাসতে হাসতেই পার করল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে তাঁরা হারাল ৯ উইকেটে।

[স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু ব্রাজিলের]

স্টিভ স্মিথের কাঁধে হালকা চোট। অ্যাসেজের আগে তাই কোনও ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথকে বাদ দিয়েই এদিন মাঠে নামে অস্ট্রেলিয়া। ম্যাচে ব্যাগি গ্রিনের দায়িত্ব ছিলেন ডেভিড ওয়ার্নার। টস জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। কিন্তু ওয়ানডে-র পর টি-টোয়েন্টি সিরিজেও নিজেদের দাপট বজায় রাখল ভারতীয় বোলাররা। শুরুতেই ভুবনেশ্বর তুলে নেন ওয়ার্নারের উইকেট। মাত্র ৮ রানেই ফিরে যান অজি অধিনায়ক। যদিও অপরদিকে পালটা আক্রমণ করতে থাকেন অ্যারন ফিঞ্চ। তিন নম্বরে থাকা গ্লেন ম্যাক্সওয়েল তাঁকে যোগ্য সঙ্গত দিলেও ১৭ রানের বেশি করতে পারেননি তিনি। ফের একবার যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেন তিনি। এর আগে ওয়ানডে সিরিজে বেশ কয়েকবার ম্যাক্সওয়েলকে আউট করেছিলেন এই লেগস্পিনার। এরপর ব্যক্তিগত ৪২ রানের মাথায় ফিরে যান অ্যারন ফিঞ্চও। আর ডানহাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে অজিদের বাকি ব্যাটিং লাইন আপ। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেননি কোনও অজি ব্যাটসম্যানই। ১৮.৪ ওভারে অস্ট্রেলিয়ার রান যখন আট উইকেটে ১১৮, তখনই অবশ্য বৃষ্টি থাবা বসায় খেলায়। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা।

Rain

এরপর খেলা শুরু হলেও আর ব্যাটিং পায়নি অস্ট্রেলিয়া। বদলে ব্যাট করতে নামতে হয় বিরাটদের। আর ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। প্রথম ওভার থেকে আসে মাত্র পাঁচ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছয় মারলেও দ্বিতীয় বলেই বোল্ড হন রোহিত শর্মা(১১)। কিন্তু শেষপর্যন্ত অধিনায়ক বিরাট কোহলি (২২) এবং শিখর ধাওয়ান (১৪) জুটি অতি সহজেই দলকে জয় এনে দেন। শেষপর্যন্ত তিন বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া।

[দিল্লিতে যুব বিশ্বকাপ দেখতে গিয়ে চূড়ান্ত হেনস্তার শিকার দর্শকরা]

এদিনের জয়ের অন্যতম কারিগর ছিলেন বুমরাহ ও কুলদীপ। তবে দুর্দান্ত বোলিং করেন বাকিরাও। দু’টি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। একটি করে উইকেট পান পাণ্ডিয়া, চাহাল এবং ভুবনেশ্বর। এখন দেখার  স্টিভ স্মিথের অনুপস্থিতিতে আগামী ১০ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কিনা ক্যাঙারু বাহিনী।

ছবি সৌজন্য: বিসিসিআই

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.