Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

বৃষ্টিবিঘ্নিত গল টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত

নখ-দন্তহীন শ্রীলঙ্কাকেও ফলো-অন করালেন না কেন বিরাট, উঠছে প্রশ্ন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১৪:২৯

options
link
বৃষ্টিবিঘ্নিত গল টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত zoom

ভারত – ৬০০ অলআউট, ১৮৯/৩  

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস) – ২৯৫ অলআউট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃতীয় দিনের শেষে ৪৯৮ রানে এগিয়ে ভারত।

দেবাশিস সেন, গল: দ্বিতীয় দিনেই চালকের আসনে ছিল ভারত। আর তৃতীয় দিনের শেষে জয়ের আরও কাছে পৌঁছে গেলেন বিরাট কোহলিরা। যে গলে শ্রীলঙ্কার কাছে পর্যুদস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার মতো দল, সেখানেই এবার হারের মুখে রঙ্গনা হেরাথরাই। বিরাটদের ৬০০ রানের জবাবে প্রথম ইনিংসে ২৯১ রানেই শেষ শ্রীলঙ্কার ইনিংস। ৩০৯ রানে এগিয়ে থেকেও ফলো-অনের ঝুঁকি নেননি ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের রান তিন উইকেটে ১৮৯ রান। টিম ইন্ডিয়া এগিয়ে ৪৯৮ রানে। যদিও বিরাটের ফলো-অন না করানোর সিদ্ধান্তে কেউ কেউ প্রশ্ন তুলছেন।

[কমিশনের সুপারিশের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিই বাদ দিচ্ছে বোর্ড, ক্ষোভ বিচারপতি লোধার]

শুক্রবার পাঁচ উইকেটে ১৫৪ রান থেকে খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথেউজ ও দিলরুয়ান পেরেরা দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ঘাড়ের ওপর ৬০০ রানের লক্ষ্যমাত্রা এবং প্রথম সারির বেশিরভাগ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গেলে কাজ সবসময় কঠিন হয়ে পড়ে। সেটাই এদিন হাড়েহাড়ে টের পেলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ৮৩ রান করে জাদেজার শিকার হন ম্যাথেউজ। এরপর অপরদিকে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পেরেরা। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ৩০০ রানের গণ্ডিও পেরোতে পারেননি শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা তিনটি উইকেট পেয়েছেন। এছাড়া শামি দু’টি এবং উমেশ, অশ্বিন ও পাণ্ডিয়া একটি করে উইকেট পেয়েছেন।

Mathew_out

৩০৯ রানে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কাকে ফলো-অন করাননি বিরাট। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসের দুই নায়ক শিখর ধাওয়ান (১৪) এবং চেতেশ্বর পূজারা (১৫) তাড়াতাড়ি ফিরে গেলেও অপর ওপেনার অভিনব মুকুন্দ ও অধিনায়ক বিরাট দলের লিড আরও বাড়ানোর দিকে নজর দেন। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন অভিনব মুকুন্দ। দিনের একদম শেষে আউট হলেও গুরুত্বপূর্ণ ৮১ রানে করলেন তিনি। উলটোদিকে ৭৬ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে অভিনব মুকুন্দ বলেন, ‘বিরাটের সঙ্গে জুটি বেঁধে লম্বা রানের ইনিংস খেলতে পেরে ভাল লাগছে। কিন্তু একই সঙ্গে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপটা থেকেই যায়।’ এখন দেখার শ্রীলঙ্কার উপর কত রানের বোঝা চাপিয়ে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক? কারণ শ্রীলঙ্কাকে অল আউট করতে এখনও দু’দিন হাতে সময় পাবেন অশ্বিন-শামিরা। তবে এদিনের বৃষ্টি কিছুটা হলেও চিন্তায় রাখবে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ককে। কারণ এখন শ্রীলঙ্কার হার আর বিরাটদের জয়ের মধ্যে দাঁড়িয়ে বরুণদেব। এর পাশাপাশি শ্রীলঙ্কাকে ফলো-অন না করানোর যে সিদ্ধান্ত বিরাট নিয়েছিলেন, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

virat_web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.