ভারত: ১৮৯ (রাহুল- ৯০)
অস্ট্রেলিয়া: ২৩৭/৬ (রেনশো-৬০ শন মার্শ-৬৬)
দ্বিতীয় দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ছ’টি টেস্ট সিরিজ জিতে প্রত্যাশাটা বড্ড বেশি বাড়িয়ে দিয়েছিলেন বিরাট কোহলি৷ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এমন ছন্নছাড়া পারফরম্যান্স যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অনেকেই৷ মাত্র একটা টেস্টে হার৷ আর তাতেই কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার মার্ক ওয়া৷ বিরাটের নেতিবাচক মনোভাবকেই দলের এমন হতাশাজনক পরিস্থিতির জন্য দায়ি করলেন তিনি৷ মার্কের মতে, বিরাট নিজে সবসময় বলেন, ক্রিজে আরও বুঝে খেলতে হবে৷ কিন্তু ভারত নেতা তা নিজেই মেনে চলছেন না৷ যার প্রভাব গিয়ে পড়ছে সতীর্থদের উপর৷ তবে মার্ক যাই সমালোচনা করুন না কেন, টিম ইন্ডিয়ার কাছে বাস্তবটা এখন সত্যিই বেশ কঠিন৷
At Stumps on Day 2 of the 2nd Test, Australia 237/6, lead India (189) by 48 runs #INDvAUS pic.twitter.com/Rwvs5VLd3m
— BCCI (@BCCI) March 5, 2017
দ্বিতীয় দিনের শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে আন্দাজ করা যেতেই পারে বেঙ্গালুরু টেস্ট কোন দিকে এগোচ্ছে৷ বড়সড় কোনও মিরাকল না ঘটলে এই টেস্টেও জয় হয়তো অধরাই থেকে যাবে বিরাটবাহিনীর৷ শুধু বল হাতে লিয়নই নন, চিন্নাস্বামীর বাইশ গজে যেভাবে অজি ব্যাটসম্যানরা প্রভাব বিস্তার করে চলেছেন, তাতে চারদিনেও ম্যাচ পকেটে পুরে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না৷
(ইশান্ত শর্মার কাণ্ড দেখে হাসি থামছে না বিরাটের!)
ছুটির দিনে রবীন্দ্র জাদেজা শুরুর দিকে দর্শকদের উৎসাহ খানিক বাড়িয়েছিলেন৷ তবে তা দীর্ঘস্থায়ী হল না৷ তিনটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে সাময়িক ধাক্কা দিয়েছিলেন ভারতীয় স্পিনার৷ কিন্তু সেই টলমল অবস্থা সামলে দিলেন শন মার্শ৷ ৬৬ রানের ইনিংস খেলে দলের বিপদ কাটিয়ে দিলেন তিনি৷ এদিকে, অধিনায়ক স্টিভ স্মিথকে স্লেজিং করতে গিয়ে নিজেই হাসির পাত্রে পরিণত হলেন ইশান্ত শর্মা৷ দিনের শেষে তাঁর ঝুলিতে উইকেট এল মাত্র একটি৷ ক্রিজে ২৫ রানে অপরাজিত রইলেন ম্যাথিউ ওয়েড ও মিচেল স্টার্ক (১৪)৷
(আইপিএল দশের থিম সংয়ের অংশীদার এবার আপনিও)
চার টেস্টের বর্ডার-গাভাসকর সিরিজে ১-০ এগিয়ে অজিবাহিনী৷ তাই যেনতেনপ্রকারেণ দ্বিতীয় টেস্টে জয়ে ফিরতে চায় বিরাট অ্যান্ড কোম্পানি৷ আর সেই কারণে তৃতীয় দিন শুরুতেই বিপক্ষের বাকি চারটে উইকেট তুলে নিয়ে লম্বা রানের ইনিংস খেলাকেই পাখির চোখ করছে ভারত৷ সব মিলিয়ে অগ্নিপরীক্ষার মুখে কোহলির অধিনায়কত্ব৷ এবার দেখার স্মিথ সাম্রাজ্যে ভারতীয় সৈন্যরা আঘাত হানতে পারেন কি না৷
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?