Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬

জিততে হলে শুরুতেই চাই উইকেট, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত

লিডসে আজ কী করতে হবে ভারতকে, জানালেন দীপ দাশগুপ্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ০৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ০৯:৩৯

options
link
জিততে হলে শুরুতেই চাই উইকেট, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত zoom
Advertisement

দীপ দাশগুপ্ত: লর্ডসে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতা নিয়ে বিশেষ চিন্তিত নই আমি। এক-আধটা ম্যাচ খারাপ যেতেই পারে। হালফিলে বিরাটরা প্রচুর বড় বড় রান তাড়া করে ম্যাচ জিতেছে। কিন্তু প্রায় সব ক্ষেত্রে টিমের প্রথম তিন ব্যাটসম্যানের একজন না একজন শেষ অবধি থেকে গিয়েছে। যার ফলে রান তাড়া করতে সমস্যা হয়নি। কিন্তু লর্ডসে সেটা হল না। পরপর তিনটে উইকেট চলে গেল। বড় রান তাড়া করতে গিয়ে শুরুতেই তিন উইকেট বেরিয়ে গেলে, যে কোনও টিম চাপে পড়বে। ভারতও পড়েছে।

অতএব, প্রথম তিনজন ব্যাটসম্যানের মধ্যে একজনকে আজ শেষ পর্যন্ত থাকতে হবে। প্রথম ম্যাচে রোহিত যেটা করেছিল। শিখর ধাওয়ানের থেক বড় রান আশা করছি লিডসে। ও দু’টো ম্যাচেই ভাল শুরু করছে। কিন্তু তিরিশ-চল্লিশকে বড় রানে পালটে দিতে পারছে না। আমি নিশ্চিত শিখর নিজেও সেটা বুঝতে পারছে। আর তাই লিডসে শিখর ফর্মে ফিরলে অবাক হব না।

Advertisement

[  হিমা দাসকে গোমাংস ভক্ষণের পরামর্শ, বিতর্কে গায়ক জুবিন গর্গ ]

পেসারদের শুরুতে উইকেট বার করতে হবে: চলতি সিরিজে ভারতকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলছে পেসাররা। জসপ্রীত বুমরা সিরিজ শুরুর আগে চোট পেয়ে গেল। ভুবনেশ্বর কুমারও তাই। দেখতে চাইছিলাম, এই সুযোগ উমেশ যাদব-সিদ্ধার্থ কউলরা কীভাবে কাজে লাগায়। কিন্তু উমেশকে দেখে মনে হচ্ছে না ও সেরা ফর্মে আছে। আইপিএলে যে রকম আগুনে বোলিং করেছিল, সে রকম এখানে করতে পারছে না। শুরুতে ব্রেক থ্রু দিতে পারছে না। ট্রেন্টব্রিজে প্রথম দশ ওভারে ৭০ তুলেছিল ইংল্যান্ড। লর্ডসেও তাই। প্রতি ম্যাচে স্পিনাররা উইকেট তুলে জেতাবে, ভাবাটা অন্যায়। লিডসে যদি ভারতকে সিরিজ জিততে হয়, পেসারদের শুরুতে উইকেট বার করতেই হবে। আগের দিন দেখলাম, ভুবি নেট করছে। লিডসে খেললে ওর অভিজ্ঞতা কাজে লাগবে। ইংল্যান্ড একটা ভাল স্ট্র্যাটেজি করেছে। স্পিনারদের দেখে খেলে পেসারদের মারো। লর্ডসে ওরা তাই করেছে। তাই বলছি, পেসারদের শুরুতে উইকেট পাওয়াটা দরকার। যাতে ইংল্যান্ডের প্ল্যান ঘেঁটে যায়।

স্পিনারদের আরও ভাল বল করতে হবে : কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহালকে আরও ভাল বোলিং করতে হবে। মানছি, প্রথম ম্যাচে কুলদীপ খুব ভাল বোলিং করেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পারেনি। তিনটে উইকেট পেয়েছে ঠিকই। কিন্তু উইকেটটেকিং ডেলিভারি একটাও ছিল না। একটু বেশি লুজ ডেলিভারি দিয়ে ফেলছে। মনে রাখতে হবে, টিমটার নাম ইংল্যান্ড। যারা এমনি এমনি ওয়ান ডে-তে এক নম্বর টিম হয়নি। চাহাল-কুলদীপকে আরও বেশি টাইট বোলিং করতে হবে।

সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় বাঙ্গার:

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.