ভারত – ৩১৬ ও ২২৭/৮
নিউজিল্যান্ড – ২০৪
তৃতীয় দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরে তাঁর ব্যাট কথা বলেনি৷ তাই ইডেনের বাইশ গজে নামার জন্য মুখিয়ে ছিলেন তিনি৷ টেস্ট হোক বা ওয়ানডে, যখনই ইডেনে খেলেন, কিছু না কিছু ছাপ রেখে যান রোহিত শর্মা৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ প্রথম ইনিংসে পারেননি৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ টেস্ট হাফ সেঞ্চুরিটি হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জয়ের দোরগোড়ায় এনে দিলেন তিনি৷
ব্যাট হাতে ভারতের প্রথম ইনিংসের নায়ক যদি হন ঋদ্ধিমান সাহা, তাহলে দ্বিতীয় ইনিংসে সেরার তকমা অবশ্যই পাবেন রোহিত৷ তাঁর ৮২ রানের অনবদ্য ইনিংসে ছিল দু’টি ওভার বাউন্ডারিও৷ এদিন সঙ্গী হিসেবে রোহিত পেলেন ক্যাপ্টেন কোহলিকে৷ গত তিনটি ইনিংসে তাঁকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এদিন ৪৫ রান করে রোহিতকে যোগ্য সঙ্গ দিলেন বিরাট৷ তবে এই ইনিংসেও ঘরের মাঠে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নিলেন ঋদ্ধিমান সাহা৷ ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি৷

হাতে আর দু’দিন৷ ভারতীয় ইনিংস এখনও বাকি৷ নিউজিল্যান্ডকে অলআউট করতে কমপক্ষে একটা গোটা দিন সময় পেয়ে যেতে পারেন ভারতীয় বোলাররা৷ আর ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও জাদেজা যে ফর্মে রয়েছেন, তাতে ইডেনেই সিরিজের ফয়সলা হওয়ার সম্ভাবনাও রয়েছে৷ ভারতীয় দলের এমন চনমনে মেজাজের মাঝেও ধাওয়ানের চোট কিছুক্ষণের জন্য চিন্তায় ফেলেছিল বিরাটদের৷ বাঁ-হাতের চোট পাওয়া জায়গাতেই ফের চোট পান তিনি৷ ব্যাটিংয়ের মাঝখানেই ড্রেসিং রুমে চলে যেতে হয়৷ তবে কিছুক্ষণ পরই সুস্থ হয়ে ফের নামেন৷ ১৭ রান করে আউট হন৷
সুপার সানডের শুরুতেই দু’টি উইকেট তুলে নিয়ে ২০৪ রানেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ করে দেন মহম্মদ শামি (৩)৷ ফল যাই হোক, দুর্গোৎসবের প্রাক্কালে বাংলার দুই ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স মন ভরিয়ে দিয়েছে বাঙালির৷
সর্বশেষ খবর
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?