জিম্বাবোয়ে- ২০ ওভারে ৯৯/৯
ভারত- ১৩.১ওভারে ১০৩/০
মনদীপ সিং- ৫২ (৪০ বল), বারিন্দর স্রান ৪ ওভারে ১০/৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতেই হোঁচট খেয়েছিল ভারত৷ বিশ্বের সেরা ফিনিশার তথা ভারত অধিনায়ক ধোনি ক্রিজে থেকেও দেশকে জয় এনে দিতে পারেননি৷ দ্বিতীয় ম্যাচে তা যেন সুদে আসলে উসুল করলেন৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০ উইকেটে জয় হাসিল করল ভারত৷ টি-টোয়েন্টিতে এটাই ভারতের প্রথম ১০ উইকেটে জয়৷
এদিন অভিষেকে বল হাতে আগুন ঝরালেন বারিন্দর স্রান৷ চার ওভার হাত ঘুরিয়ে ১০ রান দিয়ে তুলে নেন চারটে উইকেট৷ যোগ্য সঙ্গত দেন বুমরাহ৷ তাঁর ঝুলিতে আসে আরও তিনটি উইকেট৷ জিম্বাবোয়ের ব্যাটসমানরা এদিন ক্রিজে তাঁদের দখল নিতেই পারেননি এই তরুণ বোলারদের দাপটে৷ নির্ধারিত ২০ ওভারে তাঁদের সংগ্রহ ছিল মাত্র ৯৯৷ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মণদীপ সিং৷ ৪০ বলে মণদীপের সংগ্রহ ৫২৷ লোকেশ করেন ৪২৷ তাঁদের দাপুটে ব্যাটিংয়েই কোনও উইকেট না হারিয়ে ১৩.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে পেলে ভারত৷ সেই সঙ্গে প্রথমবার টি টোয়েন্টিতে দশ উইকেটে জয়ও হাসিল করে নেয়৷ সেই সঙ্গে চলতি সিরিজে সমতায় ফিরল ভারত ৷
সর্বশেষ খবর
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?