ব্যাংকক, ১০ সেপ্টেম্বর: স্নুকার খেলোয়াড় পঙ্কজ আডবানির হাত ধরে ব্রোঞ্জ এল ভারতে৷ স্যাংসম রেড স্নুকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে ব্রোঞ্জ জিতলেন তিনি৷
টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মাইকেল হোল্ট ব্যক্তিগত কারণের জন্য খেলতে নামেননি৷ ফলে পঙ্কজ ওয়াক-ওভার পেয়ে যান৷ তারপরই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তিনি৷ কিন্তু শেষবেলায় ডিংয়ের কাছে পয়েণ্ট হারিয়ে ব্রোঞ্জ জয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে৷
যদিও প্রথম ভারতীয় হিসাবে এই সম্মান অর্জন করার পর পঙ্কজ বেশ উচ্ছ্বসিত৷ তিনি জানিয়ছেন, গ্রূপ পর্বে ডিংয়ের থেকে ভাল খেলেছিলেন, তবে এবার ডিং ফিনিশিং ভাল করায় শেষরক্ষা হয়নি৷
তাঁর এই পদক দেশবাসীকেই উৎসর্গ করছেন পঙ্কজ আডবানি৷
সর্বশেষ খবর
-
প্রকাশ্যে দলিতকে খুনের চেষ্টার স্বীকারোক্তি! ১০ দিনেই জামিন পেয়ে গেল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র
-
সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে চম্পট ছেলের! অমানবিকতার ছবি মহানগরে
-
মাতৃভাষায় শিক্ষাদান কোথায়? বন্ধ হস্টেল চালুর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসীদের, দাবি পৃথক সাঁওতালি বোর্ডের
-
কপালে তিলক, গলায় পবিত্র অঙ্গবস্ত্র, গণপতি আরাধনায় সর্বধর্ম সমন্বয়ের পাঠ ‘সেক্যুলার’ সলমনের
-
সংকটে পাশে নেই ‘প্রতারক পাকিস্তান’, হাউথির বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের দ্বারস্থ সৌদি!