সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানকে দশ গোলের মালা পড়াল ভারত৷ চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এদিন সুর্যোদয়ের দেশকে ১০-২ গোলে হারাল ভারতীয় হকি দল৷ একাই ছ’টি গোল করলেন ভারতের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট রুপিন্দর পাল সিং৷
বৃহস্পতিবারের এই ম্যাচে রুপিন্দরের দাপটে জাপানের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় ভারত৷ ওলিম্পিকের পর এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে নামল ভারতীয় হকি দল৷ আর সেই ম্যাচেই প্রতিপক্ষ জাপানকে দশটি গোল হজম করাল ওল্টম্যান্সের৷ এত ব্যবধানে জেতায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আত্মবিশ্বাসের শিখরে ভারত৷
ম্যাচের নায়ক ভারতের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট রুপিন্দর পাল সিং তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত৷ যদিও তিনি জানিয়েছেন তাঁর সাফল্যের নেপথ্যে রয়েছে পুরো টিম৷ অন্যান্য খেলোয়াড়দের সাহায্য ছাড়া ৬টি গোল করা সম্ভব হত না৷ ২৫ বছরের এই খেলোয়াড় ১৫৩ ম্যাচে ১৬৫টি গোল করে আন্তর্জাতিক টুর্নামেন্টে এই বছরের ভারতের সেরা হকি খেলোয়াড়ের শিরোপাও পেয়েছেন৷
এদিন কুয়ানতান হকি স্টেডিয়ামের এই ম্যাচে ১০টি পেনাল্টি কর্নারের সুযোগ পায় ভারত৷ তার মধ্যে ছ’টিকেই গোলে রূপান্তরিত করেন রুপিন্দর৷ স্বাভাবিকভাবেই গত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির রুপোজয়ী জাপানের কাছে এই ম্যাচ ছিল দুঃস্বপ্ন৷
রুপিন্দর ছাড়াও এদিন ভারতের হয়ে দু’টি গোল করেন রমনদীপ সিং ও একটি করে গোল করেন তলবিন্দর সিং এবং আসান ইউসুফ৷ এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান৷ তার আগে বড় ম্যাচে এই জয় ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী