ভারত: ৭৩
তাইল্যান্ড: ২০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রো কবাডির দৌলতে বর্তমানে এ দেশে কবাডির জনপ্রিয়তা আগের থেকে অনেকটাই বেড়েছে৷ তাই চলতি কবাডি বিশ্বকাপে ভারত কেমন খেলছে, সে বিষয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ নেহাত কম নয়৷ আর তাই শুক্রবার ভারত এবং তাইল্যান্ডের কবাডি ম্যাচকে কেন্দ্র করেও দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে৷
শুক্রবারের কবাডি বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং তাইল্যান্ড৷ এই ম্যাচেই তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল অনুপ কুমার অ্যান্ড কোম্পানি৷ এদিন ম্যাচে শুরু থেকেই খেলার রাশ ছিল ভারতের হাতে৷ আর তাই তারুণ্যের প্রাচুর্যে ভরা তাইল্যান্ড দল বহু চেষ্টা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলতে পারেনি৷ এই পারফরম্যান্সে ভর করেই আহমেদাবাদে জয়ের মুখ দেখল ভারতীয় কবাডি দল৷
কবাডি বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ভারত৷ প্রথমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচটিতে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ কামব্যাক করেন সুরজিৎরা৷ তারপর বাংলাদেশ ও আর্জেন্টিনার বিরুদ্ধেও বড় ব্যবধানে জেতে দল৷ শেষ ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছয় ভারত৷
এদিন ম্যাচেও সেই জয়ের ধারাই অব্যাহত রাখল ভারতীয় কবাডি দল৷ তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ইরানের মুখোমুখি হবে ভারত৷
সর্বশেষ খবর
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…
-
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অভিনেত্রীর জামায় আগুন, তারপর…
-
শিলিগুড়ি টু সিকিম, ভোল বদলাচ্ছে ধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়কের, তৈরি হবে একাধিক টানেল, ব্রিজ!