Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

তাইল্যান্ড আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জিতলেন ভারতীয় বক্সার

দুটি পদক ঘরে তুলে টুর্নামেন্ট শেষ করল ভারত৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৭, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৭, ১০:২৬

options
link
তাইল্যান্ড আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জিতলেন ভারতীয় বক্সার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন এক ভারতীয় ক্রীড়াবিদ৷ শনিবার তাইল্যান্ড আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে সোনা ঘরে তুললেন শ্যাম কুমার৷

দিনটা বেশ ভালই ছিল শ্যাম কুমারের জন্য৷ তাই বিনা যুদ্ধেই সোনা জিতে নিলেন ভারতীয় বক্সার৷ এদিন ৪৯ কেজি বিভাগে ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন হাসানবয় দাসমাতোভের বিরুদ্ধে রিংয়ে নামার কথা ছিল শ্যামের৷ কিন্তু চোটের জন্য শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন উজবেকিস্তানের বক্সার৷ আর সেই সৌজন্যেই সোনা পকেটে পুরলেন ভারতীয়৷ ২০১৫ সালেও সোনা জিতেছিলেন তিনি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

58078750

[এবার ছোটপর্দায় নয়া চ্যালেঞ্জের মুখে গীতা ফোগাট]

এর আগে ৬৪ কেজি বিভাগের শেষ চারে পরাস্ত হন রোহিত টোকাস৷ ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে৷ ২০১৫ সালেও এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক ঝুলিতে ভরেছিলেন তিনি৷ তাইল্যান্ড বক্সিং টুর্নামেন্টে ভারত থেকে মোট সাতজন বক্সারকে পাঠানো হয়েছিল৷ যাঁদের মধ্যে চারজন প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন৷ দুটি পদক ঘরে তুলে টুর্নামেন্ট শেষ করল ভারত৷

[স্ত্রীকে ব্যাট দিয়ে মার, ১৮ মাসের জন্য জেলে পাক ক্রিকেটার]

এদিনই আবার ভারতীয় বক্সারদের আরও একটি সুখবর দিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)৷ দীর্ঘদিনের টালবাহানার পর জট কাটিয়ে ভারতীয় বক্সিং ফেডারেশনকে স্বীকৃতি দিল আইওএ৷ ফেডারেশন সভাপতি অজয় সিং বলেন, “আইওএ-র স্বীকৃতিকে আমরা স্বাগত জানাচ্ছি৷ আইওএ-র জেনারেল বডি কী কী পরিবর্তন আনে, সেদিকে নজর থাকবে৷ আমার মনে হয়, দেশে ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য নিজেদের মধ্যে ঐক্যের ভীষণ প্রয়োজন রয়েছে৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.