সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্বের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন এক ভারতীয় ক্রীড়াবিদ৷ শনিবার তাইল্যান্ড আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে সোনা ঘরে তুললেন শ্যাম কুমার৷
দিনটা বেশ ভালই ছিল শ্যাম কুমারের জন্য৷ তাই বিনা যুদ্ধেই সোনা জিতে নিলেন ভারতীয় বক্সার৷ এদিন ৪৯ কেজি বিভাগে ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন হাসানবয় দাসমাতোভের বিরুদ্ধে রিংয়ে নামার কথা ছিল শ্যামের৷ কিন্তু চোটের জন্য শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন উজবেকিস্তানের বক্সার৷ আর সেই সৌজন্যেই সোনা পকেটে পুরলেন ভারতীয়৷ ২০১৫ সালেও সোনা জিতেছিলেন তিনি৷

[এবার ছোটপর্দায় নয়া চ্যালেঞ্জের মুখে গীতা ফোগাট]
এর আগে ৬৪ কেজি বিভাগের শেষ চারে পরাস্ত হন রোহিত টোকাস৷ ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে৷ ২০১৫ সালেও এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক ঝুলিতে ভরেছিলেন তিনি৷ তাইল্যান্ড বক্সিং টুর্নামেন্টে ভারত থেকে মোট সাতজন বক্সারকে পাঠানো হয়েছিল৷ যাঁদের মধ্যে চারজন প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন৷ দুটি পদক ঘরে তুলে টুর্নামেন্ট শেষ করল ভারত৷
[স্ত্রীকে ব্যাট দিয়ে মার, ১৮ মাসের জন্য জেলে পাক ক্রিকেটার]
এদিনই আবার ভারতীয় বক্সারদের আরও একটি সুখবর দিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)৷ দীর্ঘদিনের টালবাহানার পর জট কাটিয়ে ভারতীয় বক্সিং ফেডারেশনকে স্বীকৃতি দিল আইওএ৷ ফেডারেশন সভাপতি অজয় সিং বলেন, “আইওএ-র স্বীকৃতিকে আমরা স্বাগত জানাচ্ছি৷ আইওএ-র জেনারেল বডি কী কী পরিবর্তন আনে, সেদিকে নজর থাকবে৷ আমার মনে হয়, দেশে ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য নিজেদের মধ্যে ঐক্যের ভীষণ প্রয়োজন রয়েছে৷”
Boxing Federation of India has been granted affiliation by Indian Olympic Association.
— ANI (@ANI_news) April 8, 2017
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়