সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে আটকে গিয়েছে বিরাটবাহিনী, অন্যদিকে তখন ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে দিলেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা৷
বুধবার বিজয়ওয়াড়ায় তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়ে দিলেন মিতালি রাজরা৷ সৌজন্যে বেদ কৃষ্ণমুর্তির ৭৯ বলে ৭১ রানের দুরন্ত ইনিংস৷ ৫২ রানের মধ্যে তিনটি উইকেট ফেলে দিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডারকে চাপে ফেলে দিয়েছিলেন মহিলা ক্যারিবিয়ান বোলাররা৷ তখনই দলের হাল ধরেন বেদ ও দেবিকা বৈদ্য৷ ৬ উইকেট হারিয়ে ১৯৯ রানে শেষ হয় ভারতের ইনিংস৷
দলকে জেতানোর গুরু দায়িত্ব গিয়ে পড়ে ঝুলন গোস্বামীদের উপর৷ হতাশ করেননি তাঁরা৷ পাঁচ বল বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দেন ভারতীয় মহিলা বোলাররা৷ ৩৪ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন রাজেশ্বরী গায়কোয়াড়৷ আর সেই সঙ্গে ঘরের মাটিতে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০-য় হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তুলল মিতালি রাজ অ্যান্ড কোম্পানি৷
সর্বশেষ খবর
-
শিকড় ছেঁড়ার যন্ত্রণা! ১৪ আগস্ট ‘দেশ বিভাজন দিবস’ পালনের আর্জি রাজ্যপাল রবির
-
সিটি স্ক্যানের বড় মেশিন দেখেই আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ!
-
গ্যাংস্টারদের গর্দান যাবে বদলের বাংলায়! অস্ত্র-সহ পুলিশের জালে সুবোধ সিংয়ের ২ শাগরেদ
-
কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিলাম
-
ট্রায়ালে সৌরভ-যুবি, হাল ফেরাতে দুই কিংবদন্তিকে কোচ করছে দিল্লি ক্যাপিটালস?