Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

সুনীলের গোলেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার ভারতের

তেরো ম্যাচ পরে হার ভারতের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৮, ২১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৮, ২১:৪৬

options
link
সুনীলের গোলেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হার ভারতের zoom

নিউজিল্যান্ড – ২ ( আন্দ্রে আর্নেস্ট ডি-জং, মোজেস ডায়ার)

ভারত- ১ (সুনীল ছেত্রী)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। অপ্রত্যাশিতভাবে নিউজিল্যান্ডের যুব দলের কাছে পরাস্ত হল টিম ইন্ডিয়া। সুনীল ছেত্রীর কেরিয়ারের ৬২ তম গোলও বাঁচাতে পারল না ভারতকে। নিউজিল্যান্ডের টিম গেমের কাছে মাথ নত করতে হল কনস্ট্যান্টাইনের ছেলেদের। ভারতকে হারিয়ে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখল কিউয়িরা।

 জাতীয় দলে সুযোগ শচীন-পুত্র অর্জুনের, অভিষেক শ্রীলঙ্কার বিরুদ্ধে ]

ফাইনালে ওঠার টিকিট আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল, তাই বৃহস্পতিবার মুম্বই এরিনায় প্রথম একাদশে ৭ টি পরিবর্তন করেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ফাইনালের আগে নিয়মিত ফুটবলারদের বিশ্রাম দেওয়ার পাশাপাশি রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরও ঝালিয়ে নিতে চাইছিলেন তিনি। নিয়মিত গোলকিপার গুরপ্রীতের পরিবর্তে সুযোগ পান অমরিন্দর সিং। বিশ্রাম দেওয়া হয় নিয়মিত ডিফেন্ডার সন্দেশ এবং আনাসকেও। বিশ্রাম দেওয়া হয় জেজেকেও, তার পরিবর্তে দলে আসেন বলবন্ত সিং। তবে, স্বপ্নের ফর্মে থাকা সুনীল ছেত্রীকে এদিন বিশ্রাম দেওয়া হয়নি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির থেকে আর মাত্র ৩ টি গোল পিছিয়ে সুনীল। আর সম্ভবত সেকারণেই ছেত্রীকে প্রথম একাদশে রেখেছিলেন কোচ কনস্ট্যান্টাইন।

আগের দুই ম্যাচে যেমন সহজ জয় পেয়েছিল ভারত, নিউজিল্যান্ড ম্যাচ যে অতটা সহজ হবে না তা আন্দাজ করা গিয়েছিল আগেই। কারণ টুর্নামেন্টের শুরু থেকে অন্য দুই প্রতিপক্ষের থেকে অনেকটাই উজ্বল দেখাচ্ছিল কিউয়ি বয়েজদের। খেলার শুরু থেকেই দেখা গেল তুল্যমূল্য লড়াই। ভারতের থেকে আক্রমণের ঝাঁজ বেশি ছিল কিউয়িদেরই। গোলকিপার অমরিন্দর সিং দুর্দান্ত সেভ না করলে প্রথমার্ধে ২ গোল হজমও করতে হত ভারতকে। ভারতও কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি সুনীল ছেত্রী, বলবন্ত সিংরা। আর সেকারণেই হয়ত দ্বিতীয়ার্ধের শুরুতেই জেজেকে নামিয়ে দেন কোচ কনস্ট্যান্টাইন।

[  বিশ্বকাপের আগে যুদ্ধবিধ্বস্ত ইরাকে কী করছেন মহম্মদ সালাহ? ]

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য খানিকটা ভাগ্যের জোরে গোল পেয়ে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। নিউজিল্যান্ডের ডিফেন্সের ভুলে সুনীলের এই গোলকে খানিকটা পড়ে পাওয়া চোদ্দ আনা হিসেবেই দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। একজন কিউই ডিফেন্ডারের করা ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে সোজা আগুয়ান সুনীলের গায়ে বল লাগিয়ে দেন গোলকিপার মাইক উড। ভারত অধিনায়কের পায়ে লেগে বিপক্ষের নেটে জড়িয়ে যায় বল। কিন্তু এই পড়ে পাওয়া গোলের লিড ধরে রাখতে পারেনি ভারত। মিনিট দু’য়েকের মধ্যেই নিখুঁত টিম গেমে তা শোধ করে দেয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে গোলটি করেন আন্দ্রে আর্নেস্ট ডি-জং। গোল পরিশোধ করার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কিউই শিবির। ভারতের অনভিজ্ঞ মাঝমাঠকে খানিকটা দিশেহারা দেখাচ্ছিল। প্রতিআক্রমণেই ভরসা রাখতে হচ্ছিল মেন ইন ব্লু-কে। ক্রমাগত আক্রমণের ফল নিউজিল্যান্ড পেল ৮৫ তম মিনিটে। দুর্দান্ত টিম গেমের পর গোল করে কিউইদের জয় নিশ্চিত করলেন মোজেস ডায়ার।

কিউয়িদের কাছে হারের পর আপাতত ভারতের নজর ফাইনালে। ফাইনালে সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ কে হবে তা অবশ্য এখনও নিশ্চিত নয়। এথনও ফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে নিউজিল্যান্ড এবং কেনিয়া দু’দলই। তবে, কেনিয়ার থেকে বেশি খানিকটা এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ফাইনালে ফের কিউইদেরই মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি ভারতের। সেক্ষেত্রে আজকের চেয়ে ভারতকে অনেকটাই ভাল খেলতে হবে ভারতকে, মনে করছেন বিশেষজ্ঞরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.