দেবাশিস সেন, অ্যান্টিগা: “ভিভ যদি ক্রিকেটের বদলে ফুটবলটাকে বেছে নিত, তাহলে হয়তো আজ ও পেলে হত৷ আবার বাস্কেটবল খেললে মাইকেল জর্ডন হয়ে উঠতেও পারত৷” স্যর ভিভ রিচার্ডসের পরিশ্রম ও অধ্যাবসায়কে এভাবেই ব্যাখ্যা করলেন তাঁর ভাই মার্ভিন রিচার্ডস৷ তাঁর বিশ্বাস, কোনও বিষয়ের প্রতি ভালবাসাই ভিভকে জীবনে সাফল্য এনে দিয়েছে৷

ব্যাট হাতে তৎকালীন বোলারদের রাতের ঘুম উড়িয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি৷ কিন্তু অনেকেই হয়তো জানেন না, এককালে অ্যান্টিগা জাতীয় ফুটবল দলেও ফুটবলার হিসেবেও সমান দক্ষতা দেখিয়েছেন ভিভ৷ ক্রিকেট আর ফুটবলকে এতটাই ভালবাসতেন যে দু’টো খেলাই সমান তালে প্র্যাকটিস করে যেতেন৷ ছোটবেলার স্মৃতি ঘেঁটে ভাই মার্ভিন বলছিলেন, “বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভিভ ক্রিকেটটাকেই বেছে নিয়েছিল৷ রাতে ওকে ব্যাট সঙ্গে নিয়ে ঘুমোতে দেখেছি৷ এতটা ভালবাসা না থাকলে এমন বড়মাপের ক্রিকেটার হওয়া সম্ভব হত না৷ আর এই পরিশ্রমই ওকে যে কোনও খেলাতেই চূড়ান্ত সাফল্য এনে দিত৷”

তিনি বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম৷ তাঁর নামে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তৈরি হয়েছে স্টেডিয়ামও৷ তা সত্ত্বেও সেই পুরনো ছোট কটেজেই থাকে রিচার্ডস পরিবার৷ অ্যান্টিগায় থাকলে প্রতি সপ্তাহেই এই বাড়িতে ঘুরে যান ভিভ৷ তাঁর দাদা ডোনাল্ড বলছেন, “এত খ্যাতি ও সাফল্যের পরও ভিভ এতটুকু পাল্টাননি৷ এখনও তাঁর ফ্যানেরা অত্যন্ত সহজেই তাঁর সঙ্গে দেখা করতে পারেন, তাঁর সঙ্গে সেলফি তুলতে পারেন৷” স্মৃতির পাতা ঘেঁটে ভিভ সম্পর্কে নানা অজানা কথা জানালেন মার্ভিন৷ দেখে নিন সেই ভিডিও৷
সর্বশেষ খবর
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের
-
তোলাবাজি থেকে যৌনহেনস্তা! ১৩ দিনের পুলিশি হেফাজতে স্বরূপ বিশ্বাস, এজলাসে তুমুল হই হট্টগোল
-
কালীঘাটের বৈঠকে সেই ‘আদি’রাই, এলেন না ‘বিদ্রোহীরা’, দল বাঁচাতে পারবেন মমতা?
-
বিধানসভার পর ভাঙছে তৃণমূলের সংসদীয় দলও! প্রতীক-তহবিল কি হাতছাড়া হবে মমতার? জানুন নিয়ম