আলাপন সাহা: ইডেনের তিনতলার প্রেস-কনফারেন্স রুমে প্রশ্নটা দুই ক্যাপ্টেনকেই করা হয়েছিল। বিরাট কোহলি আর দীনেশ কার্তিক।
রবিবার তাঁদের ব্যাটিং পজিশন কী হতে চলেছে? বিরাট কী ওপেন করবেন? কোহলি বললেন, এর আগেও কম বেশি ওপেন করেছেন। ওই পজিশনে ব্যাটিংটা এনজয়ও করেন। ইন্ডিয়া টিমে আবার তিন নম্বরে ব্যাট করে সাফল্য পেয়েছেন। আইপিএলের শুরুতে তিন নম্বরেই হয়তো ব্যাট করবেন।
কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিক সেই রাস্তাতেই হাঁটেননি। নিজের ব্যাটিং অর্ডার থেকে টিম কম্বিনেশন, পুরোটাই ধোঁয়াশা-ভরা। নিজের ব্যাটিং পজিশন নিয়ে ডিকে বলে গেলেন, তিনি এখনও কিছু ঠিক করেননি। পরিস্থিতি দেখে ঠিক করবেন। টিম নিয়েও একই বক্তব্য, এখনও কিছু ঠিক হয়নি।
আসলে রবিবার বিরাটদের একটা সারপ্রাইজ প্যাকেজের সামনে ফেলতে চাইছে কেকেআর।
[সন্তানের পদবি হবে ‘মির্জা-মালিক’, জানিয়ে দিলেন সানিয়া]
যা শোনা গেল, তাতে একটা জায়গা নিয়েই নাইট টিম ম্যানেজমেন্টও একটু ঘেঁটে রয়েছে। সেটা চার নম্বর বিদেশি কে হবেন? সুনীল নারিন, আন্দ্রে রাসেল আর ক্রিস লিন, তিনজন খেলছেই। এখন মিচেল জনসন না টম কুরান, এটাই নিয়েই দোনামোনায় রয়েছে কেকেআর। ইডেনের যা উইকেট তাতে তিন পেসারেই যাবে কেকেআর। সঙ্গে আন্দ্রে রাসেল রয়েছেনই। কেউ কেউ টম কুরানকে খেলানোর কথা বলে যাচ্ছেন। কোচ কালিসকেও ইংল্যান্ডের এই তেইশ বছরের পেসার নিয়ে প্রবল আশাবাদীদেখাচ্ছে। তিন বলেও দিয়েছেন, “ওর থেকে দারুণ কিছু আশা করছি। স্টার্কের অনুপস্থিতিতে টিমের হয়ে দারুণ রোল প্লে করতে পারবে।”
[কমনওয়েলথে সোনা ১৬ বছরের মিনু ভাকরের, রূপো হিনার]
যদিও রবিবারই তাঁর আইপিএল অভিষেক হচ্ছে, সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না। বরং মিচেল জনসনকেই প্রথম এগারোয় দেখা যেতে পারে। কেউ কেউ মনে করেন, বাঁ-হাতি পেসারের বিরুদ্ধে বিরাট কোহলির কিছুটা দুর্বলতা রয়েছে। জনসন সেটা কাজে লাগাতে পারে। আর কুরানের থেকে জনসন অনেক বেশি অভিজ্ঞ। বহুবছর আইপিএলে খেলছে। বড় ম্যাচে প্রেসার নেওয়ার ক্ষমতাটা স্বভাবিকভাবে তাঁর অনেক বেশি। হোটেলে দুপুরে একটা মিটিং হয় কেকেআরের। সেখানেও অবশ্য প্রথম এগারো নিয়ে আলোচনা হয়নি। কেকেআর শিবিরের কেউ কেউ বলে গেলেন, মিটিংয়ে টিম নিয়ে আলোচনা হয়নি। শুধু দীনেশ কার্তিক আর কালিস কথা বলেছেন। রবিবার সকালে টিম মিটিং। মিচেল না কুরান, সিদ্ধান্তটা সেখানেই ঠিক হবে।
সর্বশেষ খবর
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ