অ্যাটলেটিকো ডি কলকাতা: ১ (পিয়ারসন)
কেরালা ব্লাস্টার্স: ১ (বিনীত)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতটা ম্যাচে ড্র৷ চারটেয় জয়৷ তা সত্ত্বেও টানা তৃতীয়বার আইএসএল-এর সেমিফাইনালে পৌঁছে গেল অ্যাটলেটিকো ডি কলকাতা৷ শেষ চারে চলে গেলেও ঘরের মাঠের দর্শকদের কিন্তু সেভাবে খুশি করতে পারলেন না পোস্তিগারা৷ কারণ রবীন্দ্র সরোবর মাত্র একবারই জিততে দেখল মোলিনার দলকে৷
কেরালাকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়ে এদিন মাঠে নেমেছিলেন হিউমরা৷ কিন্তু সেই থোড়-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোড়৷ আট মিনিটেই বিনীতের গোলে পিছিয়ে পড়ে এটিকে৷ ১০ মিনিট পর পিয়ারসন সমতা ফিরিয়ে দলকে স্বস্তির এক পয়েন্ট দেন৷ এদিন এটিকে-র মার্কি তারকা পোস্তিগা গোলের সুযোগ নষ্ট না করলে হয়তো তিন পয়েন্টই ঝুলিতে ভরতে পারত কলকাতা৷ জ্বর হওয়ায় ডাউটিকে প্রথম একাদশের বাইরে রেখেই দল সাজিয়ে ছিলেন মোলিনা৷ ম্যাচের শেষ মিনিটে নামানো হয় তাঁকে৷
মুম্বই এবং চেন্নাই আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল৷ এদিন ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে থেকে শেষ চারে পৌঁছাল সৌরভের দল৷ একই পয়েন্টে রয়েছে শচীনের দলও৷ কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে তারা৷ আপাতত অন্যরা কী করে, তার উপরই নির্ভর করবে কেরালার সেমিফাইনালের ভাগ্য৷ একের পর এক বাধা পেরিয়ে টানা তৃতীয়বার শেষ চারে আইএসএলের প্রথম মরশুমের চ্যাম্পিয়নরা৷ এবার কি ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? এমন প্রশ্ন শুনে দলের সহ-কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, “আমরা তো দলকে উৎসাহ দেওয়ার সময় গ্যালারি থেকে গলা ফাটাবো৷ দল যেভাবে এগিয়ে চলেছে, কে বলতে পারে, এবারও হয়তো আমরাই জয়ী হব৷”
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ