Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

ঘোষিত হল আইএসএলের সূচি, জানেন কবে থেকে শুরু টুর্নামেন্ট?

শুক্রবারই প্রকাশিত হল নির্ঘণ্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১৫:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ১৫:২১

options
link
ঘোষিত হল আইএসএলের সূচি, জানেন কবে থেকে শুরু টুর্নামেন্ট? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পরই যুব বিশ্বকাপ। আপাতত সেই নিয়েই মেতে গোটা দেশের ফুটবলপ্রেমীরা। তবে তারপরই যে শুরু হবে আইএসএল। জনপ্রিয় এই টুর্নামেন্টটির চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার প্রকাশিত হল তারই সূচি।

[অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ২১ সদস্যের ভারতীয় দল ঘোষণা]

আর আট দলের নয়, এবার থেকে দশ দলের টুর্নামেন্ট হতে চলেছে আইএসএল। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ নভেম্বর। প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দ্য কলকাতা এবং রানার আপ কেরল ব্লাস্টার্স। খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচে দেখা যাবে দুই বিখ্যাত ফুটবলার রবি কিন এবং দিমিত্রভ বার্বাতভের দ্বৈরথও। এবছর দুই নতুন দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি-র। বেঙ্গালুরু তাঁদের প্রথম আইএসএল ম্যাচ খেলতে নামবে ১৯ নভেম্বর মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কুলদীপের কামালে দলে ফেরার রাস্তা কঠিন হল অশ্বিন, জাদেজাদের!]

এদিকে, দলসংখ্যা বেড়ে যাওয়ায় বাড়ছে ম্যাচের সংখ্যাও। এবার মোট ৯৫ টি ম্যাচ খেলা হবে। প্রত্যেকেই একে-অপরের সঙ্গে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে। শেষপর্যন্ত শীর্ষে থাকা চার দল সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র পাবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে সেমিফাইনালের ম্যাচগুলি। তবে ফাইনালের তারিখ এবং স্থান কোনওটাই এখনও ঠিক হয়নি। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে বুধবার থেকে রবিবার পর্যন্ত আইএসএলের খেলাগুলি হবে। শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়। তবে কেবলমাত্র রবিবারই দু’টি করে ম্যাচ খেলা হবে। প্রথমটি শুরু হবে বিকেল ৫.৩০-এ। দ্বিতীয়টি রাত ৮ টায়। গত তিনবারের মতো এবারও সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চান উদ্যোক্তারা। তবে এবার একইসঙ্গে চলবে আইলিগের খেলা। এখন দেখার আইএসএল না আই লিগ প্রচারের আলো কার দিকে যায়?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.