Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

আইএসএল-এ দল কিনছেন কিং খান?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে আগামী বছর শাহরুখ খানের দলকে খেলতে দেখা যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)! আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলার ফুটবল তাঁর অত্যন্ত প্রিয়৷ তাই তিনি যদি কখনও কোনও ফুটবল ফ্র্যাঞ্চাইজি কেনেন, তাহলে তা অবশ্যই হবে কলকাতা ভিত্তিক৷ কিন্তু আইএসএল-এ তো অ্যাটলেটিকো ডি কলকাতা রয়েছেই৷ … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/sports/isl-shah-rukh-khan-set-for-foray-into-indian-football/pid/9100/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "আইএসএল-এ দল কিনছেন কিং খান?"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৬, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৬, ১৪:২৬

options
link
আইএসএল-এ দল কিনছেন কিং খান? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে আগামী বছর শাহরুখ খানের দলকে খেলতে দেখা যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)!

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলার ফুটবল তাঁর অত্যন্ত প্রিয়৷ তাই তিনি যদি কখনও কোনও ফুটবল ফ্র্যাঞ্চাইজি কেনেন, তাহলে তা অবশ্যই হবে কলকাতা ভিত্তিক৷ কিন্তু আইএসএল-এ তো অ্যাটলেটিকো ডি কলকাতা রয়েছেই৷ টুর্নামেন্টের প্রথম মরশুমেই চ্যাম্পিয়নও হয়েছিল তারা৷ তাহলে কীভাবে কলকাতার দল কিনবেন কিং খান? তবে কি এটিকে উঠে যাবে? না৷ এমন কিছুই হবে না৷ যে দল যেমন ছিল তেমনই থাকবে৷ আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০১৭ সাল থেকে আরও দু’টি নতুন দলকে টুর্নামেন্টের অন্তর্ভুক্ত করা হবে৷ অর্থাৎ ভারতের এই জনপ্রিয় ফুটবল লিগে খেলবে মোট দশটি দল৷ যার একটি হতে পারে বেঙ্গালুরুর কোনও দল ও অন্য ফ্র্যাঞ্চাইজি হবে কলকাতার৷

Advertisement

২০১৪ সালে আইএসএল-এর প্রথম মরশুমেই কলকাতার দল কেনার ইচ্ছা ছিল বলিউড বাদশার৷ কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দলটির সহ-কর্ণধার হয়ে যাওয়ায় শাহরুখের ইচ্ছেপূরণ হয়নি৷ ২০১২-তে গোয়ার দল ডেম্পো শাহরুখের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চেয়েছিল৷ ডেম্পো চেয়ারম্যান শ্রীনিবাস ডেম্পো এ নিয়ে শাহরুখের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকেও বসেছিলেন৷ কিন্তু অভিনেতাকে রাজি করাতে পারেননি৷ ফের কলকাতার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ কিং খানের সামনে৷ এবার কি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন তিনি? মনে হয় না৷ ফুটবলমহলের অন্তত এমনটাই ধারণা৷ সূত্রের খবর, ইস্টবেঙ্গলের মতো শহরের অন্যতম বড় ক্লাব আইএসএল-এ কলকাতার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি হতে পারে৷ প্রসঙ্গত, শাহরুখ খানকে ইতিমধ্যেই ক্লাবের আজীবন সদস্য করেছে লাল-হলুদ৷

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.