সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বাংলার কন্যা ঝুলন গোস্বামী আইসিসি-র বিচারে এখন দেশের সেরা বোলার৷ ৩৩ বছরের ঝুলন এই নিয়ে তিনবার আইসিসি-র বিচারে বিশ্বের সেরা বোলার নির্বাচিত হলেন৷ ওয়েস্ট ইন্ডিজের স্টিফানি টেলরকে পেরিয়ে এক নম্বরে উঠে এসেছেন ঝুলন৷
৭৩০ পয়েন্ট পেয়ে এক নম্বর বোলার হিসাবে তালিকায় উঠে এসেছেন ঝুলন৷ দু’বছর আগেও ঝুলন আইসিসি-র বিচারে সেরা ফাস্ট বোলার হিসাবে নির্বাচিত হয়েছিলেন৷ এমনকী, আইসিসি ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ও হয়েছিলেন৷ তাঁর নয়া সাফল্যের পর অনেকেই দেশের সর্বকালের সেরা মহিলা ক্রিকেটারদের তালিকায় ঝুলনের নাম সুপারিশ করছেন৷ তবে ঝুলন নিজে কী বলছেন? এক নম্বরে উঠে এসে তাঁর বক্তব্য, “তালিকার শীর্ষে উঠে এসে আমি খুবই আনন্দিত৷ তবে ভারতীয় মহিলা ক্রিকেট দল এক নম্বর হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না৷” তাঁর এই সাফল্যকে পরিবার, কোচ ও দলীয় সতীর্থদের উৎসর্গ করেছেন ঝুলন৷
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!