ভারত: ৪৮৭/১০ (ধাওয়ান- ১১৯, পাণ্ডিয়া- ১০৮)
শ্রীলঙ্কা: ১৩৫/১০, (চাণ্ডিমাল- ৪৮), ১৮১/১০ (ডিকেওয়ালা ৪১)
ভারত জয়ী এক ইনিংস ও ১৭১ রানে।
ম্যান অব দ্য সিরিজ: শিখর ধাওয়ান।
দেবাশিস সেন: কলম্বো, গল, ক্যান্ডি- শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের তিনটিতেই ভারতের বিরুদ্ধে দর্পচূর্ণ হল দীনেশ চাণ্ডিমল অ্যান্ড কোং-য়ের। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষেই দেওয়াল লিখন হয়ে গিয়েছিল। কারণ ভারতের ৪৮৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৩৫ রানেই শেষ হয়েছিল লঙ্কা ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে অবস্থা ছিল শোচনীয়। ক্রিকেট বিশেষজ্ঞরাও জানিয়েছিল, বৃষ্টি বা শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা তেমন লড়াই না করতে পারলে তৃতীয় দিনেই ম্যাচ শেষ। ভারতের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত ফল যা হওয়ার তাই হল। তৃতীয় টেস্টেও নখদন্তহীন শ্রীলঙ্কা হেরে গেল বিরাটবাহিনীর কাছে। ইনিংস ও ১৭১ রানে জয় পেল ভারত। সেই সঙ্গে ইতিহাস সৃষ্টি করে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করল বিরাট কোহলি অ্যান্ড কোং।

সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনিরা যা পারেননি, সেটাই করে দেখালেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ঘরের দলকে হোয়াইটওয়াশ করল ভারতীয় দল। এর আগে ২০০৩-০৪ মরশুমে অস্ট্রেলিয়া প্রথমবার শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল। এবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটিয়ে ফেলল বিরাটবাহিনী। ম্যাচের দ্বিতীয় দিনই ভারতের জয় স্পষ্ট হয়ে গিয়েছিল। টিম ইন্ডিয়ার ৪৮৭ রানের জবাবে ভারতীয় বোলারদের দাপটে ১৩৫ রানেই শেষ হয়ে যায় লঙ্কা ব্রিগেড। ফলো-অন করতে নেমেও দিনের শেষে এক উইকেট হারিয়ে ফেলে তাঁরা। আর তৃতীয় দিনের খেলা শুরু হতেই একের পর এক উইকেট পড়তে থাকে। শেষপর্যন্ত ১৮১ রানেই থামে তাঁদের ইনিংস।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপে ভাঙন ধরালেন মহম্মদ শামি। রবিবার দ্বিতীয় দিনে উপুল থরাঙ্গাকে আউট করেন। এরপর তৃতীয় দিনের শুরুতেই করুণারত্নেকে তুলে নেন বঙ্গ পেসার। মেন্ডিস(৩৬), চাণ্ডিমাল (৩৫) এবং ডিকেওয়ালা(৪১) চেষ্টা করেও দলের হার এড়াতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে জয়ের অন্যতম কারিগর রবিচন্দ্রন অশ্বিন। ৬৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া শামি পেয়েছেন তিনটি উইকেট। অন্যান্যদের মধ্যে উমেশ যাদব দু’টি এবং কুলদীপ যাদব একটি উইকেট পেয়েছেন। এই জয়ের ফলে প্রথমবার বিদেশের মাটিতে তিন টেস্টের সিরিজে সব ম্যাচ জিতে ইতিহাস গড়ল ভারতীয় দল। পাশাপাশি এই নিয়ে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হল শ্রীলঙ্কাকে।
[রিয়ালকে জিতিয়েও ১২ ম্যাচ নির্বাসনের মুখে রোনাল্ডো]
সর্বশেষ খবর
-
লাইফ বিগিনস অ্যাট ৪০… গোল করে বিশ্বকাপে জোড়া ইতিহাস রোনাল্ডোর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের