সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ৫১ বছরে পা দিলেন মহারাজ। খেলোয়াড়জীবনে কত ফুলই না তিনি ফুটিয়েছেন ক্রিকেটমাঠে! ব্যাট হাতে দাদাগিরি দেখিয়েছেন। উইকেটে জমে যাওয়া পার্টনারশিপ ভেঙেছেন বল হাতে। নেতৃত্ব দেওয়ার সময়ে ধুরন্ধর মস্তিষ্কের পরিচয় দেন।
ক্রিকেট ছাড়ার পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সর্বময় কর্তা হিসেবে সৌরভও ছড়ান তিনি। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। কলকাতা নাইট রাইডার্স মহারাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। রাজবেশে সৌরভের ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে কেকেআর লিখেছে, ”মহারাজা তোমারে সেলাম। হ্যাপি বার্থডে, প্রিন্স অফ ক্যালকাটা।” পুরনো বিভেদ ভুলে জন্মদিনে শুভেচ্ছা পাঠাল কেকেআর।
[আরও পড়ুন: স্মিথ আউট হতেই স্লেজিং বেয়ারস্টোর, মেজাজ হারালেন অজি তারকা, রইল ভিডিও]
একসময়ে রাহুল দ্রাবিড় ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে বলতেন, ”অফসাইডের ঈশ্বর।” তাঁর পেলব কভার ড্রাইভ সবুজ ঘাসের বুক চিরে জায়গা করে নিত বাউন্ডারির ওপারে। সৌরভকে শুভেচ্ছা জানিয়ে চেন্নাই সুপার কিংস লিখেছে, ”দ্য অফ ড্রাইভস, শর্ট বোলিং রান আপ, স্টেপ আপ করে শট, যুবরাজের মতো উদযাপন। সৌরভ গঙ্গোপাধ্যায় আমাদের সবার। সুপার বার্থডের শুভেচ্ছা দাদাকে।”
!
Happy birthday, Prince of Kolkata! #HappyBirthdayDada | #SouravGanguly | @SGanguly99 pic.twitter.com/zIdyfiWpcd
— KolkataKnightRiders (@KKRiders) July 8, 2023
যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগের মতো তরুণ ব্রিগেডের উত্থান হয়েছিল সৌরভের হাত ধরেই। জন্মদিনে প্রিয় দাদাকে শুভেচ্ছা জানালেন যুবি।
When you’re planning the next prank with dada without him knowing that he is the one who will actually be pranked Happy birthday #dadi! Loads of love always ❤️ @SGanguly99 pic.twitter.com/fCdF8DV6pt
— Yuvraj Singh (@YUVSTRONG12) July 8, 2023
গোটা দেশ আজ আবেগে ভাসছে। দেশের হৃদয় যে সৌরভ গঙ্গোপাধ্যায়।
[আরও পড়ুন: মস্তিষ্কে রক্তক্ষরণ ফান ডর সরের, গুরুতর অসুস্থ হয়ে ভরতি আইসিইউতে]
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটই ভরসা! ভাঙন চিন্তা মাথায় নিয়ে বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতার
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ