সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত আগেই ছিল৷ এবার সেই ইঙ্গিতই কার্যত বাস্তবায়িত হতে চলেছে৷ সব ঠিকঠাক চললে যুবভারতীতেই বসবে যুব বিশ্বকাপের আসর৷
মাসকয়েক আগে গুঞ্জন বাড়িয়ে দিয়েছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সিপ্পি৷ জানুয়ারিতে কলকাতা সফরে এসে যুবভারতীর কাজ দেখে প্রচণ্ড খুশি হন তিনি৷ দিল্লি, কোচি, মুম্বই, গুয়াহাটির মতো ভেন্যুগুলির থেকেও ডিরেক্টরের বেশি মনে ধরছিল সল্টলেক স্টেডিয়াম৷ তিনি বলেছিলেন, সবথেকে ভাল এবং বেশি কাজ হয়েছে কলকাতাতেই৷ সুতরাং সেদিনই তাঁর কথায় ছিল ফাইনাল এই শহরে হওয়ার ইঙ্গিত৷ মার্চের শেষে আরও একবার স্টেডিয়াম পরিদর্শনে আসবে ফিফার এক প্রতিনিধি দল৷ আপাতত যা খবর, তাতে সেই সফরেই ফাইনাল আয়োজনের ছাড়পত্র পেয়ে যাবে যুবভারতী৷ অর্থাৎ শুধু সরকারি সিলমোহরের অপেক্ষা৷
[দুর্ঘটনায় গাড়িতে আগুন, পুড়ে মৃত্যু জাতীয় স্তরের কার রেসারের]
যে স্টেডিয়ামে বল নিয়ে দাপিয়েছেন লিও মেসি, গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন অলিভার কান, সেই স্টেডিয়াম চলতি বছর ফের ইতিহাসে নাম লেখাতে চলেছে৷ এ মাসের শেষেই পরিষ্কার হয়ে যাবে, তিলোত্তমার মুকুটে আরও এক নতুন পালক জুড়তে চলেছে কি না৷
[কাশ্মীরে পর্যটক টানতে আসরে এবার সলমন খান!]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?