সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে বিরাট কোহলি এবার মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়কের পর প্রাক্তন অধিনায়ককে তোপ দেগে ফের বিতর্কে স্বঘোষিত ফিল্ম সমালোচক কমাল রশিদ খান। বলিউডে তাঁকে কেআরকে নামেই চেনে। কিন্তু সবকিছু ছেড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে কুরুচিকর মন্তব্যের জন্যই বেশি ‘সুখ্যাতি’ কেআরকে-র। এবার তিনি নিশানা করেছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে। টুইট করে বলেছেন, ‘কোনও বাজে শট খেলে আউট হওয়ার পর ধোনি এমনভাবে ব্যাটের দিকে তাকাচ্ছেন যেন সব ব্যাটের দোষ।’
Great @msdhoni is seeing his bat after every flop shot in such a way, like, it’s only bat’s mistake if he is not able to hit the ball.
Advertisement— KRK (@kamaalrkhan) May 6, 2017
এর আগে কোহলিকে আক্রমণ করেন কেআরকে। লেখেন, আশিক কোহলির ঔদ্ধত্য এবং পলাতক বিজয় মালিয়ার দুর্নীতির স্বভাবের জন্যই আরসিবি আইপিএল তালিকার সবার শেষে রয়েছে।
Today #RCB is in the bottom of #IPL2017 just because of arrogance of Aashiq @imVkohli n looting corrupt nature of Bhagoda @TheVijayMallya!
— KRK (@kamaalrkhan) May 5, 2017
এর আগেও বহু অভিনেতা, পরিচালক, খেলোয়াড়দের নিয়ে অশালীন টুইট করে সোশ্যাল মিডিয়ায় বিরাগভাজন হয়েছেন কেআরকে। কিন্তু কোনও কিছুতেই দমানো যায় না তাঁকে। তিনি নিজের মতো টুইট করেই যান আর খোরাক হয়েই যান নেটিজেনদের কাছে।
সর্বশেষ খবর
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন
-
অভিষেকের পর ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে রাজ্যসভার সাংসদকে তলব পুলিশের
-
নিজ ভূমেই বর্ণবৈষম্য! ‘সংঘ ঘৃণা ছড়াচ্ছে’, ভগবতের সফরের মাঝেই তোপ মার্কিন কমিশনের