Advertisement
Advertisement
Lionel Messi

নজির গড়ে ষষ্ঠবার বিশ্বকাপে মেসি, মেগা টুর্নামেন্টের দল ঘোষণা আর্জেন্টিনার, বাদ পড়লেন কারা?

দিনকয়েক আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আচমকাই মাঠ ছাড়েন মেসি। ভক্তকুলের মধ্যে তখন উদ্বেগ, মেসিকে এবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০২:১১

options
link
নজির গড়ে ষষ্ঠবার বিশ্বকাপে মেসি, মেগা টুর্নামেন্টের দল ঘোষণা আর্জেন্টিনার, বাদ পড়লেন কারা? zoom
বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

গতবছর তাঁর হাতে এসেছে অধরা বিশ্বকাপ। এবছর রেকর্ড ষষ্ঠবার তিনি নামবেন ফুটবলের মহাযজ্ঞে। চোট নিয়ে আশঙ্কা একেবারে দূর করে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা স্কোয়াডে ফিরলেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বেই খেতাব ধরে রাখার যুদ্ধে নামবে লা অ্যালবিসলেস্তে। বৃহস্পতিবার গভীর রাতে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল গড়েছেন।

একটা সময় হতাশ হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি। পরে জাতীয় দলে ফিরে তিনি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। গতবছরের শেষদিক থেকে আচমকাই জল্পনা ছড়াতে শুরু করে, বিশ্বকাপে আর নামবেন না মেসি। তুলে রাখবেন নীল-সাদা জার্সি। এই জল্পনা নিয়ে এলএমটেন নিজেও স্পষ্ট করে কিছু জবাব দেননি, তাতে আরও বেড়েছে রহস্য। দিনকয়েক আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে আচমকাই মাঠ ছাড়েন মেসি। ভক্তকুলের মধ্যে তখন উদ্বেগ, মেসিকে এবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তো? সেই আশঙ্কা দূর করে মেসি জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা স্কোয়াডে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজিরও গড়ে ফেলবেন মাঠে নামলেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অনেকেই রয়েছেন এবারের বিশ্বকাপ স্কোয়াডে। ফাইনালে জোড়া গোলদাতা অ্যাঞ্জেল ডি’মারিয়া অবশ্য অবসর নিয়েছেন। এছাড়া ফাইনালের দিন ‘সুপারহিরো’ হয়ে ওঠা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ-সহ ১৭ জন বিশ্বকাপজয়ী রয়েছেন এই দলে। নতুন মুখ হিসাবে উঠে এসেছেন ভ্যালেনটিন বারকো, নিকোলাস পাজ এবং গিলিয়ানো সিমিওনেরা। আগামী ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন মেসিরা, প্রতিপক্ষ আলজেরিয়া। এছাড়াও এই গ্রুপে রয়েছে জর্ডান এবং অস্ট্রিয়া।

বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার: লিওনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ
ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.