স্টাফ রিপোর্টার: আগের দিন ইন্ডোরে ব্যাট করে লক্ষ্মীরতন শুক্লা বলেছিলেন, “ক্রিকেট ছেড়ে থাকা যায় নাকি?” এখন তিনি ব্যস্ত ক্রীড়া প্রতিমন্ত্রী৷ তবে তিনি যে ক্রিকেট ছাড়া সত্যিই থাকতে পারেন না, তা শনিবার ইডেনের ছবিটা থেকে স্পষ্ট৷ পি সেন ট্রফির সেমিফাইনালে সেই পুরনো মেজাজেই দেখা গেল তাঁকে৷
সকালে এল আর এস লেখা ঢাউস কিট ব্যাগ নিয়ে ইডেনে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে রচিত হয়ে গেল ময়দানের নতুন ইতিহাস৷ ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতামূলক ম্যাচে এই প্রথম কোনও দলের হয়ে খেললেন রাজ্যের এক মন্ত্রী৷ শুধু মাঠে নামা নয়, বলও করলেন লক্ষ্মী৷ একটি উইকেটও নিলেন৷ পি সেন ট্রফির সেমিফাইনালে এদিন মোহনবাগানের বিরুদ্ধে আগে ব্যাট করেছে নেতাজি সুভাষ৷ তারা অলআউট হয়ে যায় ১৯৮ রানে৷ প্রচণ্ড গরমে কলকাতা যখন হাঁসফাঁস করছে, তার মধ্যেই লক্ষ্মী ফিরে গেলেন পুরনো মেজাজে৷ এমন গরমে বহু ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর৷ তাই সমস্যা হল না৷
রণজি থেকে হঠাৎই অবসর নিয়েছিলেন লক্ষ্মী৷ তবে নিয়মিত খেলছিলেন মোহনবাগানের হয়ে৷ বিধায়ক ও মন্ত্রী হওয়ার পর ভাবা গিয়েছিল যে আর ক্লাব ক্রিকেট খেলতে পারবেন না৷ কিন্তু এদিনই ফের চেনা ইডেনে পুরনো মেজাজে দেখা গেল বাংলার প্রাক্তন অধিনায়ককে৷ মহম্মদ সামি এই ম্যাচে না খেললেও তাঁর পাশে তখন ঋদ্ধিমান সাহা-সহ সতীর্থরা৷
সর্বশেষ খবর
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল