সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইনা নেহওয়ালের হলটা কী? হাঁটুর চোট সারিয়ে কোর্টে নামার পর থেকে একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হয়ে ফিরছেন তিনি৷ হংকং ওপেন, চিন ওপেন সুপার সিরিজের পর এবার ম্যাকাও ওপেন থেকেও বিদায় নিলেন ভারতীয় শাটলার৷
শুক্রবার টুর্নামেন্টের শেষ আটে চিনের ঝাং ইমানের কাছে পরাস্ত হন সাইনা৷ বিশ্ব ব়্যাঙ্কিংয়ে অনেক পিছনে থাকা ইমানের (২২৬) কাছে স্ট্রেট গেমে উড়ে যান বৃহস্পতিবারই ব়্যাঙ্কিংয়ে দশ নম্বরে উঠে আসা সাইনা৷ লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হারলেন ১২-২১, ১৭-২১ ব্যবধানে৷ মাত্র ৩৫ মিনিটেই খেলার নিস্পত্তি হয়ে যায়৷
প্রথম গেমে সাইনা একসময় এগিয়ে থাকলেও পরে ইমানের কাছে পরপর পয়েন্ট হারাতে থাকেন৷ ০-১ হেরে গিয়েও কিন্তু দ্বিতীয় গেমে দারুণ শুরু করেছিলেন হায়দরাবাদি ব্যাডমিন্টন তারকা৷ একসময় ৬-০-তে এগিয়েও গিয়েছিলেন৷ কিন্তু তারপর ইমান ঘুরে দাঁড়িয়ে স্কোর ৭-৭ করে ফেলেন৷ কিছুক্ষণ বাদেই তিনি এগিয়ে যান ১১-৯-এ৷ সাইনা আর ম্যাচে ফিরতে পারেননি৷
চোটের জন্য ওলিম্পিকের প্রায় শুরুতেই আটকে গিয়েছিলেন৷ হাঁটুতে অস্ত্রোপচারের পর কোর্টে নেমে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে সাইনাকে৷ তবে ভারতীয় শাটলার জানান, তিনি যে ফের কোর্টে ফিরতে পেরেছেন, এটাই তাঁর কাছে সবচেয়ে বড় সাফল্য৷
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের